সময় কলকাতা ডেস্ক: ব্লু টিক ভেরিফিকেশন’ চালু হওয়ার পর টুইটারে ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে যাওয়ায় এই সিস্টেমটি তুলে নিয়েছেন টুইটারের নতুন মালিক এলন মাস্ক। শুধু তাই নয় টুইট করে ক্ষমাও চেয়েছেন তিনি। টুইট করে তিনি লিখেছেন, “খুব তাড়াতাড়ি সংস্থার পক্ষ থেকে অ্যাকাউন্টগুলি চিহ্নিত করা হবে এবং এই অ্যাকাউন্টের সঙ্গে কারা জড়িত, তা-ও খুঁজে বের করা হবে।”

টুইটার তার প্ল্যাটফর্ম থেকে ইতিমধ্যেই ‘ব্লু সাবস্ক্রিপশন’ সিস্টেম টি সরিয়ে নিয়েছে। টেক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করতেই এই পদক্ষেপ নিয়েছে সংস্থা। টুইটার ব্লু সাবস্ক্রিপশন ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচুর বিশৃঙ্খলা তৈরি হয়। সেই বিশৃঙ্খলা রুখতেই আপাতত তুলে নেওয়া হয়েছে এই সিস্টেম।
প্রত্যেক মাসে ৮ ডলার দিয়ে ব্লু টিক কেনার ঘোষণা করেছিলেন সংস্থার নতুন মালিক এলন মাস্ক। তবে সেই নীতি চালু হতেই ভুয়ো অ্যাকাউন্টের ছড়াছড়ি দেখা যায়। এমনকি যীশু খ্রিস্টের নামে খোলা একটি অ্যাকাউন্টের পাশেও দেখা যায় ব্লু টিক। এরপরই সিস্টেমটি বন্ধ করে দেয় সংস্থা।

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে একটি মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতেও যান মাস্ক। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে। এরপরই আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।


More Stories
স্পেনের সীমান্তে মরোক্কোর অনুপ্রবেশকারী ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুমিছিল অব্যাহত
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা