সময় কলকাতা ডেস্কঃ সুস্থ থাকতে বেদানার কোনও বিকল্প হয় না। আসলে বেদানায় রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরও নানাবিধ শক্তিশালী উপাদান। যা দেহে প্রবেশ করা মাত্রই প্রতিটি কোষ, শিরা এবং উপশিরাকে, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষমতাকেও বাড়িয়ে তোলে। তাই আপনার রোজের ডায়েটে এই ফল রাখুন। এতে আরও নানাবিধ উপকার পাওয়া যাবে। জেনে নেওয়া যাক বেদানার কিছু স্বাস্থ্যগুণ-
ব্রেন ডিজিজ থেকে দূরে থাকা সম্ভব
বেদানায় উপস্থিত নানাবিধ উপকারি অ্যান্টি-অক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর ব্রেন পাওয়ার বৃদ্ধি পেতে শুরু করে। বিশেষত ব্রেন সেলের ক্ষমতা এতটাই বেড়ে যায় যে অ্যালঝাইমার্সের মতো মস্তিষ্কঘটিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে।
ভিটামিনের ঘাটতি দূর হয়
শরীরকে সচল এবং সুস্থ রাখতে যে ভিটামিনগুলোর প্রয়োজন রয়েছে,যেমন-ভিটামিন সি, ই, কে, সেই সঙ্গে ফলেট, পটাসিয়াম ইত্যাদি। এসবের সবকটিই বেদানায় রয়েছে। তাই সুস্থ থাকতে এই ফল খান অবশ্যই।
চুল পড়ার হার কমে
অতিরিক্ত হেয়ার ফলের সমস্যা থাকলে প্রতিদিন বেদানার রস খান। এতে হেয়ার ফলের মাত্রা তো কমবেই, সেই সঙ্গে চুলের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।

জয়েন্টের সচলতা বৃদ্ধি পায়
শরীরে যখন ক্যালসিয়ামের মাত্রা কমতে শুরু করে তখন কিছু ক্ষতিকর এনজাইমের ক্ষরণও বেড়ে যায়। যা জয়েন্টের সচলতা কমতে শুরু করে। সেই সঙ্গে হাড় এত মাত্রায় দুর্বল হয়ে পরে যে অস্টিওআর্থ্রাইটিস মতো সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে বেদানা খুবই উপকার দেয়।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি