Home » প্রকাশ্যে ‘ফ্রেডি’-র নতুন গানের টিজার 

প্রকাশ্যে ‘ফ্রেডি’-র নতুন গানের টিজার 

সময় কলকাতা ডেস্কঃ মুক্তি পেল কার্তিক আরিয়ানের নতুন ছবি ‘ফ্রেডি’-র প্রথম গান ‘কালা জাদু’র টিজার। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস হটস্টার’-এ মুক্তি পাবে এই ছবি। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতা নিজেই ‘ফ্রেডি’র দুটি পোস্টার শেয়ার করেছিলেন। একটি মনোক্রোম পোস্টার, যেখানে অভিনেতাকে চশমা পরে হাতে রক্তাক্ত দাঁতের পাটি নিয়ে দেখা যাচ্ছে। এই ছবির ক্যাপশনে কার্তিক লেখেন, ‘ডাক্তার ফ্রেডি জিনওয়ালার অ্যাপয়েন্টমেন্ট খুব শীঘ্রই শুরু হবে।’ আর সেই পোস্টার দেখে বোঝাই গিয়েছিল যে ছবিতে কার্তিক আরিয়ানকে ডাক্তারের চরিত্রে দেখা যাবে। এই ছবিতে কার্তিকের বিপরীতে দেখা যাবে আলায়া এফকে। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক শশাঙ্ক ঘোষ। অন্যদিকে ছবির প্রযোজনার দায়িত্বে বালাজি মোশন পিকচার্স ও নর্দার্ন লাইটস ফিল্মস।

ছবির আরেকটি পোস্টারে দেখা গিয়েছিল একটি কচ্ছপ। যার ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘স্লো অ্যান্ড স্টেডি উইনস দ্য রেস। ফ্রেডির পৃথিবীতে প্রবেশের জন্য তৈরি থাকুন।’ এরপরই প্রকাশ্যে আসে অভিনেতার প্রথম লুক। এদিন পোস্টার শেয়ার করা মাত্রই কমেন্টের ঝড় বয়ে যায়। বোঝাই যাচ্ছে যে,ছবিটি মুক্তির আগেই দর্শকদের মনে অনেকটাই জায়গা করে নিয়েছে।

প্রসঙ্গত, ‘ফ্রেডি’ ছাড়াও এই মুহূর্তে কার্তিক আরিয়ানের হাতে এখনও বেশ কিছু ছবি রয়েছে। ‘সত্য প্রেম কি কথা’ ও ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’, ‘শেহজাদা’, ‘আশিকি ৩’ তার মধ্যে অন্যতম।

About Post Author