সময় কলকাতা ডেস্ক: শনিবার ফের একবার ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয় ঐন্দ্রিলার। অভিনেত্রীর হৃদ্রোগে আক্রান্ত হওয়ার খবরে ফের চিন্তায় অনুরাগীরা। তবে এই মুহূর্তে অবস্থা স্থিতিশীল, জানাল হাসপাতাল। গত কয়েকদিন ধরেই অভিনেত্রীর শারীরিক অবস্থা সঙ্কটজনক।
গত ২ নভেম্বর থেকে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ঐন্দ্রিলা। তার পর থেকেই ভেন্টিলেশনে ছিলেন ঐন্দ্রিলা। এর মধ্যেই বুধবার সকালে ফের হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। শোনা গিয়েছে, সিপিআর দেওয়া হচ্ছে তাঁকে। অভিনেত্রীকে নিয়ে চিকিৎসকদের চিন্তা বেড়েই চলেছে।

উল্লেখ্য, কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে যাত্রা শুরু করেন ঐন্দ্রিলা। এরপর ‘জীবন জ্যোতি’, ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে দেখা যায় তাকে । মারণ রোগের সঙ্গে লড়াই করছেন বহুদিন ধরে। একবার নয় দু-দু’বার এই লড়াইয়ে জিতে গিয়েছেন অভিনেত্রী। তারপর বেশ কিছুদিন সুস্থই ছিলেন ঐন্দ্রিলা। ফের তাকে সুস্থভাবে স্বাভাবিক জীবনে দেখার অপেক্ষায় তার অনুরাগীরা


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?