Home » ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট! আশঙ্কাজনক অভিনেত্রী 

১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট! আশঙ্কাজনক অভিনেত্রী 

সময় কলকাতা ডেস্ক: শনিবার রাত যেন ভয়ানক হয়ে উঠল। পরিস্থিতি আরও কঠিন, তবুও জারি লড়াই। সারা রাত জুড়ে একের পর এক হার্ট অ্যাটাক। হাসপাতাল সূত্রে খবর, সারারাতে অন্তত ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে অভিনেত্রীর। সিপিআর দেওয়া হচ্ছে অভিনেত্রীকে। ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার শরীরে কোন সাড় নেই। অবস্থা আশঙ্কাজনক।

গত ২ নভেম্বর থেকে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ঐন্দ্রিলা। তার পর থেকেই ভেন্টিলেশনে ছিলেন ঐন্দ্রিলা। এর মধ্যেই বুধবার সকালে ফের হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। শোনা গিয়েছে, সিপিআর দেওয়া হচ্ছে তাঁকে। অভিনেত্রীকে নিয়ে চিকিৎসকদের চিন্তা বেড়েই চলেছে।

উল্লেখ্য, কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে যাত্রা শুরু করেন ঐন্দ্রিলা। এরপর ‘জীবন জ্যোতি’, ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে দেখা যায় তাকে । মারণ রোগের সঙ্গে লড়াই করছেন বহুদিন ধরে। একবার নয় দু-দু’বার এই লড়াইয়ে জিতে গিয়েছেন অভিনেত্রী। তারপর বেশ কিছুদিন সুস্থই ছিলেন ঐন্দ্রিলা। ফের তাকে সুস্থভাবে স্বাভাবিক জীবনে দেখার অপেক্ষায় তার অনুরাগীরা।

About Post Author