সময় কলকাতা ডেস্ক: ফের মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ করা হয়। তদন্তকারী সংস্থার দাবি, তাপস মণ্ডল এবং তার ঘনিষ্ঠদের বয়ানে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে প্রচুর তথ্য পাওয়া গিয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, তাদের হাতে থাকা বেশ কিছু তথ্য পেশে কোনওভাবেই মানিকের জামিনের আবেদন মঞ্জুর করবে না আদালত।

উল্লেখ্য, তদন্তে অসহযোগিতা করার অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডি। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী দলের নজরে এসেছে মানিকের আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট! আদালতে পেশ করা রিমান্ড অ্যাপ্লিকেশনে ইডির দাবি, মানিক ভট্টাচার্যের আত্মীয়দের নামে বহু ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তারা। মানিকের আত্মীয়র সঙ্গে যে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তাতে ৮ কোটি টাকার হদিশ পেয়েছে ইডি। কিন্তু এই টাকার উৎস কী, তার তদন্তে নেমেছেন তদন্তকারী আধিকারিকরা। কেন্দ্রীয় সংস্থা আগেই দাবি করেছিল, মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্যের অ্যাকাউন্টে মিলেছে ২ কোটি ৬৮ লাখ টাকা। সেই বিষয়টি সম্পর্কেও জানতে চান তদন্তকারীরা।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের