সময় কলকাতা ডেস্ক: অসুস্থ কমল হাসান। চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি অভিনেতা।
সূত্রের খবর, নিয়মিত কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করাতে হাসপাতালে যান অভিনেতা। তবে গত ২৩ নভেম্বর থেকে জ্বরে ভুগছিলেন তিনি। তাই চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সেই মতো বুধবার রাতে চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি হয়ে যান তিনি। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে, এমনটাই সূত্রের খবর। আপাতত কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
অভিনেতার হাসপাতালে ভর্তি হওয়ার খবরে প্রাথমিকভাবে অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পরে। তবে জানা গেছে, গুরুতর কিছু হয়নি অভিনেতার। দীর্ঘদিন ধরে অভিনয় দুনিয়ায় রয়েছেন দক্ষিণী দুনিয়ার এই সুপারস্টার। অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে এখনও কোনও বিবৃতি দেননি তাঁর কন্যা তথা অভিনেত্রী শ্রুতি হাসান। তবে তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন অনুরাগীরা। দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা।

উল্লেখ্য, চলতি বছরে কমল হাসানের সুপারহিট ছবি বিক্রম মুক্তি পেয়েছে। এই ছবিতে দারুণ প্রশংসা পেয়েছেন কমল। ২০২৫ সালে এই ছবির সিক্যুয়েল বিক্রম ২ মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে শুধু দক্ষিণে নয়, বলিউডে এবং টলিউডেও সমানভাবে জনপ্রিয় কিংবদন্তী অভিনেতা কমল হাসান।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?