সময় কলকাতা ডেস্ক: ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে যোগ দিলেন প্রিয়াঙ্কা গান্ধি। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধি খান্ডোয়া জেলার বোরগাঁও থেকে হাঁটা শুরু করেন। এদিন যাত্রায় বোন প্রিয়াঙ্কা গান্ধিকে তার স্বামী রবার্ট এবং ছেলে রেহানের সঙ্গে যাত্রায় অংশ নিতে দেখা গিয়েছে। পাশাপাশি, যাত্রায় পা মেলান কংগ্রেস নেতা সচীন পাইলটও।
উল্লেখ্য, মধ্যপ্রদেশে ভারত জোড়ো যাত্রা শেষ করেই রাজস্থানে প্রবেশ করবেন রাহুল গান্ধি। রাহুল এখনও পর্যন্ত যে সাতটি রাজ্য ভারত জোড়ো যাত্রা পরিক্রমা করেছে তার মধ্যে কংগ্রেস শাসিত কোনও রাজ্য নেই। রাজস্থান প্রথম রাজ্য যেখানে কংগ্রেসের সরকার আছে। কিন্তু, এই রাজস্থানেই বিপাকে হাতশিবির। রাজ্যে গুর্জর সমাজের মুখ বিজয় সিংহ বৈশলা আজ হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী করতে হবে। এক দু-দিনের মধ্যে এই সংক্রান্ত ঘোষণা না করা হলে ভারত জোড়ো যাত্রায় অংশ নেবে না গুর্জর সমাজ। উল্লেখ্য, সচিন পাইলট গুর্জর সমাজের নেতা। এই পরিস্থিতিতে রাজস্থানে ভারত জোড়ো যাত্রা সফল করতে বুধবার বৈঠক ডাকা হয় জয়পুরের প্রদেশ কংগ্রেস দফতরে। নির্ধারিত সময়েই বৈঠকে হাজির হন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী শচীন। কিন্তু মন্ত্রিসভার বৈঠকে ব্যস্ত মুখ্যমন্ত্রী অশোক গেহলট আসেন এক ঘণ্টা পর। স্বভাবতই সাড়ে ১২টায় শুরু হয় আলোচনা। আলোচনায় একটি শব্দও ব্যয় করেননি। ফলে দীর্ঘদিন বাদে রাজস্থান কংগ্রেসের দুই মহারথীর দেখা হলেও কথা হয়নি।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর