সময় কলকাতা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম সাক্ষাৎ করতে গেলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত ২৩ নভেম্বর তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে শপথ নেন। আর দু’দিন কাটানোর পরই আজ, শনিবার নয়াদিল্লিতে পৌঁছন। সেখানে পৌঁছেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। তারপর যান বঙ্গভবনে। এমনকী আজ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করতে পারেন তিনি বলে সূত্রের খবর।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের ২২তম স্থায়ী রাজ্যপাল হিসাবে নাম ঘোষণা করা হয় সিভি আনন্দ বোসের। রাষ্ট্রপতি ভবন থেকে তাঁর নিয়োগের চিঠি প্রকাশিত হয়। গত ২৩ নভেম্বর শপথগ্রহণ করেন বাংলার নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বাংলার নতুন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। ওইদিন রাজভবনে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, গোপাল কৃষ্ণ গান্ধী। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম,অরূপ বিশ্বাস,সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার সহ অন্যান্যরাও।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!