সময় কলকাতা ডেস্কঃআজ ২৫ নভেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩২৯ তম দিন।আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৫৩৮ – পর্তুগিজ নৌবাহিনী ভারত থেকে নৌ-সেনাদের সরিয়ে নিয়ে যায়।
১৮১৩ – জেনারেল হেস্টিংসের উপস্থিতিতে কলকাতার বিখ্যাত চৌরঙ্গী থিয়েটারের উদ্বোধন হয়।
১৮৩৮ – ভারতের করিঙ্গ (বন্দর শহর) শহরে সাইক্লোন আঘাত করে। ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের তোড়ে পুরো শহর তছনছ হয়ে যায়। প্রায় তিন লাখ লোক নিহত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৯৮- দেবকী কুমার বসু, বাংলা চলচ্চিত্রের শীর্ষ পরিচালক, লেখক ও অভিনেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২৫ – নারায়ণ দেবনাথ, প্রখ্যাত ভারতীয় বাঙালি কার্টুনিস্ট ও চিত্রশিল্পীর জন্মদিন আজ।
১৯৩১ – মিন্টু দাশগুপ্ত বাংলা প্যারোডি গানের রচনাকার ও গায়ক এদিন জন্মান।
১৯৩৩ – শক্তি চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি কবি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৪ – বিশিষ্ট বাঙালি যাত্রা পালাকার ভৈরব গঙ্গোপাধ্যায়ের জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৫৭ – সিপাহী বিদ্রোহ দমনকারী ব্রিটিশ সেনা অফিসার স্যার হেনরি হ্যাভলক আজকের দিনে প্রয়াত হন।
১৯২৫ – খ্যাতনামা মৃৎশিল্পী যদুনাথ পাল-এর প্রয়াণ দিবস আজ।
১৯৪১ – বিনয় কুমার, সমাজতাত্ত্বিক এদিন প্রয়াত হন।
১৯৮১ – রাইচাঁদ বড়াল,প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরশিল্পী ও সঙ্গীত পরিচালক-এর প্রয়াণ দিবস আজ।
১৯৯০ – ভারতের ট্রেড ইউনিয়ন সংগঠক মহম্মদ ইলিয়াস এদিন প্রয়াত হন।
২০২০ -ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার প্রয়াণ দিবস আজ।
২০২০- বাঙালি প্রাবন্ধিক, নাট্যগবেষক, শান্তিনিকেতনের রবীন্দ্রভবনের অধ্যক্ষ স্বপন মজুমদার আজকের দিনে প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি