Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৬ নভেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৩০ তম দিন।আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৯২২ – দুই রঙ বিশিষ্ট টেকনিকালারে নির্মিত প্রথম ছবি টোল অব দ্য সী মুক্তি পেয়েছিল।

১৯৪৯ – ভারতীয় গণপরিষদে ভারতের সংবিধান অনুমোদিত হয়।

১৯৭৬ – ‘মাইক্রোসফট’ নামটি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হয়।

১৯৯২ – টেস্ট ক্রিকেটে সবচেয়ে কমবয়েসী ক্রিকেটার হিসেবে শচীন টেন্ডুলকার ১ হাজার রান করেন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৮৫ – প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী ও বিজ্ঞান-প্রশাসক দেবেন্দ্র মোহন বসু আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৯০ – সুনীতিকুমার চট্টোপাধ্যায়, বাঙালি, ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ-এর জন্মদিন আজ।

১৯২১ – ভার্গিজ কুরিয়েন , ভারতে দুগ্ধ উৎপাদনে শ্বেত বিপ্লবের জনক এদিন জন্মান।

১৯৭২ – অর্জুন রামপাল, ভারতীয় অভিনেতা, প্রযোজক, মডেল এবং টেলিভিশন উপস্থাপক-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯২৩ – গণিতবিদ যাদব চন্দ্র চক্রবর্তী আজকের দিনে প্রয়াত হন।

১৯৪৯ – সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকার-এর প্রয়াণ দিবস আজ।

১৯৫০ – প্রখ্যাত শল্যচিকিৎসক ও সমাজসেবী দ্বিজেন্দ্রনাথ মৈত্র এদিন প্রয়াত হন।

২০০৭ – রবীন্দ্রজীবনকার প্রশান্তকুমার পাল-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author