Home » আগামী সপ্তাহ থেকেই শুরু টুইটার ‘ব্লু সাবস্ক্রিপশন’!

আগামী সপ্তাহ থেকেই শুরু টুইটার ‘ব্লু সাবস্ক্রিপশন’!

সময় কলকাতা ডেস্ক: আগামী সপ্তাহ থেকেই শুরু টুইটার ‘ব্লু সাবস্ক্রিপশন’! টুইটার ব্লু সাবস্ক্রিপশনটি এই মাসের শুরুতে চালু করা হয়েছিল এবং প্ল্যাটফর্মটি শুধুমাত্র iOS ব্যবহারকারীদের জন্য এটি রোল আউট করে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখনও এই ফিচার তাদের টুইটার ব্যবহারের ক্ষেত্রে পাননি। তবে কিছুদিন পরই এই বৈশিষ্টটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়।

প্রত্যেক মাসে ৮ ডলার দিয়ে ব্লু টিক কেনার ঘোষণা করেছিলেন সংস্থার নতুন মালিক এলন মাস্ক। তবে সেই নীতি চালু হতেই ভুয়ো অ্যাকাউন্টের ছড়াছড়ি দেখা যায়। এমনকি যীশু খ্রিস্টের নামে খোলা একটি অ্যাকাউন্টের পাশেও দেখা যায় ব্লু টিক। এরপরই বাধ্য হয়ে টাকা দিয়ে এই ব্লু টিক কেনার নীতি বন্ধ করে দিয়েছে সংস্থা।
উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে একটি মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতেও যান মাস্ক। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে। এরপরই আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।

About Post Author