সময় কলকাতা ডেস্ক: ১ ডিসেম্বর গুজরাট বিধানসভার প্রথম দফার নির্বাচন। তার আগেই নির্বাচনের দায়িত্বে থাকা প্যারামিলিটারি ফোর্স জওয়ানদের নিজেদের মধ্যে অশান্তির জেরে এক জওয়ানের চালানো গুলিতে প্রাণ গেল তাঁরই দুই সহকর্মীর। আহত আরও দুজন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে গুজরাটের পোরবন্দরে।

সূত্রের খবর, ওই জওয়ানরা মণিপুরের ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। নির্বাচন উপলক্ষে গুজরাটের পোরবন্দরে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেসের পাশাপাশি নিরাপত্তা রক্ষায় দায়িত্বে ছিলেন ওই প্যারামিলিটারি জওয়ানরা।

জানা গিয়েছে, শনিবার রাতে কয়েকজন জওয়ান নিজেদের মধ্যে ঝামেলা করতে শুরু করেন। তার মাঝখানেই কনস্টেবল এস ইনাউচাসিং নিজের একে ৪৭ থেকে গুলি চালিয়ে দেন সহকর্মীদের লক্ষ্য করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জওয়ান থৈবা সিং এবং জিতেন্দ্র সিং-এর। চোরাজিৎ এবং রোহিকানা নামে আরও দুই কনস্টেবল গুলিতে জখম হয়েছেন। প্রাথমিকভাবে আহত দুজনকে পোরবন্দর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাঁদের জামনগরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর