সময় কলকাতা ডেস্ক: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা অমিত মিত্রর পরামর্শ মানলেন নরেন্দ্র মোদির অর্থমন্ত্রী। জিএসটি কাউন্সিলের ৪৮ তম সভা বৈঠক ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। জিএসটি কাউন্সিল টুইট করে এই সিদ্ধান্ত জানিয়েছে। তবে এই সভা হবে ভার্চুয়াল মাধ্যমে।
জানা গিয়েছে, এই বৈঠকে ক্যাসিনো, অনলাইন গেমিং এবং ঘোড়দৌড়ের উপর জিএসটি ধার্য করার বিষয়ে রাজ্যের অর্থমন্ত্রীদের একটি প্যানেলের দুটি রিপোর্ট এবং অন্যটি জিএসটি আপিল ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে আলোচনা করা হবে । এছাড়াও, জিএসটি আইনের কিছু বিধানকে অপরাধমূলক করার বিষয়ে অফিসারদের প্যানেলের একটি রিপোর্ট নিয়েও আলোচনা হতে পারে।
উল্লেখ্য, জিএসটি নিয়েই মোদীর অর্থমন্ত্রীকে কড়া ভাষায় চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র। কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে অবিলম্বে জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকতে বলেন তিনি। এই সূত্রে অমিত মিত্র কেন্দ্রের অর্থমন্ত্রীকে তাঁর কর্তব্য স্মরণ করিয়ে দেন।


More Stories
শুভেন্দু -এনসিপিআই বৈঠক, তাৎপর্য কী?
দাতিয়ায় উপনির্বাচনে ধরাশায়ী বিজেপি, জয়ী কংগ্রেস
গুজরাটে মাঞ্জালপুরে বিজেপি জয়ী