সময় কলকাতা ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। তারই মধ্যে এবার ব্যাঙ্গালোরে নার্সিং প্রশিক্ষণ দেওয়ার নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা চক্রের হদিস মিলল মালদহে। টাকা ফেরতের দাবি তুলে ইতিমধ্যেই সংস্থার কর্নধারকে ঘিরে বিক্ষোভ দেখান ছাত্র ছাত্রী সহ অভিভাবকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে চাঁচল থানার পুলিশ পৌঁছে গোটা পরিস্থিতি সামাল দেয়। ওই কর্ণধারকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত থানায় কোনরকম লিখিত অভিযোগ জমা পড়েনি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পড়লেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। মালদহের চাঁচলের ডিডব্লুডি অফিসের বিপরীতে জাতীয় সড়কের ধারের ঘটনা। এই ঘটনা কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
উল্লেখ্য,নার্সিং প্রশিক্ষণ নেওয়ার জন্য বিগত কয়েক বছর ধরেই ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে চাঁচল মহকুমার হাজার হাজার যুবক যুবতী। নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে চাঁচলের একাধিক যুবক যুবতি উদ্যোগী হয় ওই প্রশিক্ষণ নিতে। তাদের মধ্যেই অনেক দুস্থ ও মেধা। তারা চাঁচলের একটি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রের শাখায় যোগাযোগ করেন। চাঁচলের পিডব্লুডি অফিসের বিপরীতে অবস্থিত অক্সফোর্ড ইন্সটিউট অফ কম্পিউটার ইডুকেশন এন্ড টেকনোলজি সেন্টারে যোগাযোগও করেন।
এই মর্মে প্রায় ২২ জন ছাত্রছাত্রী ব্যাঙ্গালোরে নার্সিং প্রশিক্ষণের জন্য ভর্তি হন। জানা গিয়েছে,কেউ ৬০ হাজার আবার কেউ ৭০ হাজার টাকা দেন চাঁচলের অক্সফোর্ড সংস্থার কর্ণধার কাঞ্চন গুপ্তাকে। তারপরেই ছাত্রছাত্রীরা ব্যাঙ্গালোরে গেলে সেখানে কলেজে দেখতে পায়নি ওই কর্ণধারকে। অভিযোগ,সেখানে কোনো এক হোটেলে আবাসিকের নাম করে রাখা হলেও কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। অথচ ছাত্রছাত্রীদেরকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এমতাবস্থায় কোনোরকমে তারা পালিয়ে বাড়ি ফিরে আসে। যদিও ওই শাখা সূত্রে জানা গিয়েছে,প্রায় তিন লক্ষ টাকা দিয়ে তিনবছরের জন্য নার্সিং এর কোর্স করানো হবে। সেই নিয়ম মেনেই ছাত্রছাত্রীরা ভর্তি হন। তবে আসল ডকুমেন্ট গুলিও জমা রেখেছেন ওই সংস্থা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী