সময় কলকাতা ডেস্কঃ জাল দলিল তৈরি করে বাড়ি সহ জমি জবর দখলের অভিযোগ উঠেছিল এক ভাইয়ের বিরুদ্ধে। সেই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করে শরিকই আরেক ভাই। আর এই প্রতিবাদ করতে গিয়ে হামলার মুখে পড়ে অভিযোগকারী ভাই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার হাটখোলা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা অর্জুন কেশরী এবং রাম চন্দ্র কেশরী সপরিবারে হরিশ্চন্দ্রপুর থানার সামনে তাদের দাদু দিদিমার বাড়িতে বসবাস করত। দাদু দিদিমা মারা যাওয়ার পরে এই বাড়ি তারা দখল নেয়। কিছু দিন পূর্বে এই বাড়ি ভাঙতে শুরু করে অর্জুন এবং রামচন্দ্র। এর পরে তাদের প্রতিবেশী তথা মাসতুতো দুই ভাই বাসকি কেশরী এবং সোনু কেশরী থানায় অভিযোগ দায়ের করে যে জাল দলিল তৈরি করে অর্জুন এবং রামচন্দ্র তাদের দাদু দিদিমার সম্পত্তি জবর দখল করেছে। এই নিয়ে চাঁচল আদালতে একটি মামলাও দায়ের করলে আদালত ওই বাড়ি ভাঙ্গার ওপর স্থগিতাদেশ জারি করে। এরপরই শুরু হয় গন্ডগোলের সূত্রপাত। বন্ধ হয়ে যায় বাড়ি ভাঙ্গা। তারপরেই মাসতুতো ওই দুই ভাই দিনের পর দিন বিবাদে জড়িয়ে পড়ে। শনিবার রাতে এই শরিকি বিবাদ চরম আকার ধারণ করে। অভিযোগ, এদিন রামচন্দ্র ও অর্জুন প্রতিবেশী তথা মাসতুতো ভাই বাসকি এবং সোনু কেশরীর দোকানে হামলা চালায়। ভাঙচুর করে দোকানের জিনিসপত্র। তাদের বাধা দিতে আসলে লাঠির আঘাতে গুরুতর আহত হয় সোনু কেশরী। এদিকে ভাইদের পাল্টা আঘাতে গুরুতর আহত হয় রামচন্দ্র কেশরী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের তরফে আহত দুইজনকেই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে দুই পক্ষই। সমস্ত ঘটনা দোকানের সিসিটিভি ফুটেছে ধরা পড়েছে। ইতিমধ্যেই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

এ প্রসঙ্গে অভিযোগকারী অর্জুন কেশরী জানান, আমি আমার দিদিমার হাফ শতক জমিতে দীর্ঘদিন ধরেই বসবাস করছি। বাড়ির অবস্থা জরাজীর্ণ হয়ে গেছিল বলে ভাঙতে শুরু করেছিলাম। এখন ওরা আমাকে এই বাড়ির সংস্কার করতে দিচ্ছে না। আমার বিরুদ্ধে জাল দলিল তৈরি করার মিথ্যা অভিযোগ এনে আমাকে উৎখাত করার চেষ্টা করছে। বেশ কয়েকবার আমাদের উপর হামলাও চালিয়েছে ওই দুই ভাই। শুক্রবার রাতে ফের আমার ভাইকেও মারধর করে।’


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী