সময় কলকাতা ডেস্ক: নদিয়ার মায়াপুরে মহাসমারহে পালিত হল মায়াপুর ইসকন মন্দিরের গীতা জয়ন্তী উৎসব। সাতদিনব্যাপী এই অনুষ্ঠানের শনিবার ছিল সমাপ্তি দিবস। উৎসবের শুরুর দিন থেকে সমাপ্তির দিন পর্যন্ত ভক্তের সমাগম ছিল চোখে পড়ার মতো। এদিন হাজার হাজার ভক্তের সমবেত কন্ঠে করা হয় গীতা পাঠ। দেশ এবং বিদেশের সমস্ত ভক্তরাই সংস্কৃতে গীতা পাঠ করলেন মায়াপুর ইসকন মন্দিরে গীতা উৎসব অনুষ্ঠান প্রাঙ্গনে।
গীতা পাঠ ছাড়াও এদিন ছিল একাধিক অনুষ্ঠান ও কর্মসূচি। পুরান মতে জানা যায়, কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বাণী দিয়েছিলেন তাই লিপিবদ্ধ করা হয়েছে শ্রীমদ্ভগবত গীতাতে। আনুমানিক সকাল সাড়ে নটা নাগাদ গীতা পাঠ করার প্রক্রিয়া শুরু হয়। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই গীতা পাঠ করেন।

এদিনের এই অনুষ্ঠানে অসংখ্য ভক্তরা দেশ-বিদেশ থেকে উপস্থিত হওয়ার কারণে মায়াপুর ইসকন মন্দিরে ভিড় ছিল চোখে পড়ার মতো। গত দু’বছর করোনা মহামারীর কারণে সেই অর্থে কোন উৎসবই জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়ে ওঠেনি মায়াপুর ইসকন মন্দিরে। তবে এই বছর থেকে পরিস্থিতি পাল্টে গিয়েছে, আবারও স্বমহিমায় পুরনো স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে মায়াপুর ইসকন মন্দির।


More Stories
বাস্তুঘুঘুর আখড়া বহাল তবিয়তে , রয়েছে ভালো তৃণমূল : গার্গী
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন
দেশে আইনশৃঙ্খলা নেই, কংগ্রেস নেতা খুনে ডবল-ইঞ্জিন সরকারকে দুষলেন কংগ্রেস নেতা শিসপাল সিং