সময় কলকাতা ডেস্কঃ ‘আর আর আর’ ছবির মুকুটে জুড়ল নয়া পালক। তারকা পরিচালক এস এস রাজামৌলির পরিচালিত ‘আর আর আর’ ছবির জন্য এবার নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কেল-এ সেরা পরিচালকের তকমা পেলেন রাজামৌলি।

এসএস রাজামৌলির ছবি মানেই সুপারহিট। যদিও ‘আরআরআর’ ছবিটিকে ঘিরে শুরু থেকেই উত্তেজনার পারদ ছিল চরমে। আর সেই প্রত্যাশা পূরণে পুরোপুরি সফলও হয়েছেন রাজামৌলি। তার উপরে এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দুই দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর এবং রামচরণ। তবে ছবির সাফল্য শুধুমাত্র অভিনেতা বা পরিচালকের উপর নির্ভরশীল নয়। তাতে কলাকুশলীদেরও অবদান থাকে।
গোটা বিশ্বের প্রেক্ষাগৃহে ‘আর আর আর’ ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে। সম্প্রতি এই ছবি টিসিএল চাইনিজ থিয়েটারেও প্রদর্শিত হয়। সেখানেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এই ছবি। এছাড়া রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আর আর আর’ ছবিটি চলতি বছরের দ্বিতীয় সেরা ছবি হিসেবে হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন পুরস্কারও জিতেছে।
‘আরআরআর’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছে জুনিয়র এনটিআর এবং রামচরণ। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে আলিয়া ভট্ট ও অজয় দেবগনকে। হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ‘আরআরআর’। রাজামৌলির এই ছবিতে ১৯২০ সালের প্রাক-স্বাধীনতার সময়ের কাহিনি তুলে ধরা হয়েছে।


More Stories
আপনার ভুলে যাওয়া টাকা কি পড়ে আছে কোথাও? এখনই খুঁজে নিন — সরকারি পোর্টালে বিনামূল্যে!
ভূত আছে, ভূত নেই! দিন-দুপুরে স্কুলে ভূতের ভয়
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস