Home » দিনের আলোয় গুলিবিদ্ধ কুখ্যাত গ্যাংস্টার রাজু ঠেঠ

দিনের আলোয় গুলিবিদ্ধ কুখ্যাত গ্যাংস্টার রাজু ঠেঠ

সময় কলকাতা ডেস্কঃ দিনের আলোয় গুলিবিদ্ধ কুখ্যাত গ্যাংস্টার। রাজস্থানের সিকার শহরের পিপরালি রোডে শনিবার গুলিবিদ্ধ হয়ে মৃত হল গ্যাংস্টার রাজু ঠেঠ। গুরুতর জখম ৪। ইতিমধ্যেই রোহিত গোদারা নামের এক গ্যাংস্টার এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। রোহিত জানিয়েছে সে লরেন্স বিষ্ণোই গ্যাংয়েরই সদস্য । জানা গিয়েছে এই গ্যংয়ের বিরুদ্ধে পঞ্জাবের সিধু মুসেওয়ালাকে হত্যার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৯টা নাগাদ রাজস্থানের সিকার শহরের পিপরালি রোডে দুই গ্যাংস্টার গোষ্ঠীর মধ্যে আচমকাই সংঘর্ষ শুরু হয়। সূত্রের খবর,রাজু ঠেঠ নামক ওই গ্যাংস্টারের বাড়ি ওখানেই। এদিন তিনি বাড়ি থেকে বের হতেই গুলি চালায় দুষ্কৃতীরা। এরপরই শুরু হয় সংঘর্ষ। তিনটি গুলি লাগে রাজু থেটের। ঘটনাস্থলেই মারা যান গ্যাংস্টার রাজু ঠেঠ। গুরুতর জখম হন দুই গোষ্ঠীর চারজন। যে গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ হয়েছিল, তারা শেখাওয়াতি অঞ্চলের আরেকটি দুষ্কৃতী গোষ্ঠী বলেই জানা গিয়েছে।

এদিকে, গ্যাংস্টার রাজু ঠেঠ-এর খুনের ঘটনার কিছুক্ষণ পরেই গ্যাংস্টার রোহিত গোদারা সোশ্যাল মিডিয়ায় নিজেকে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের বলে পরিচয় দেন। এমনকী রাজু ঠেঠ-এর খুনের দায় স্বীকারও করে নেন তিনি। রোহিত গোদারার দাবি, আনন্দপাল সিং ও বলবীর বানুদা নামক দুইজনের মৃত্যুর বদলা নিতেই রাজুকে খুন করা হয়েছে।

About Post Author