Home » ফুটবল উত্তেজনা ডায়মন্ডহারবারে

ফুটবল উত্তেজনা ডায়মন্ডহারবারে

সময় কলকাতা ডেস্ক: কাতারে চলছে ফুটবল বিশ্বকাপ। সেই উত্তেজনায় ফুটছে ডায়মন্ডহারবার। আর তার মাঝেই ডায়মন্ডহারবারে শুরু হতে চলেছে ফুটবল টুর্নামেন্ট। এই ফুটবল টুর্নামেন্ট ডায়মন্ডহারবারের রাজকীয় ফুটবল টুর্নামেন্ট। ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

আগামী ১০ ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। ডায়মন্ডহারবার এসডিও গ্রাউন্ডে এই টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। আর সেজন্য সেখানে চলছে চূড়ান্ত মুহুর্তের প্রস্তুতি। মাঠকে সাজিয়ে তোলা হচ্ছে। এছাড়াও ডায়মন্ডহারবার শহর জুড়ে লাগানো হয়েছে এমপি কাপের পোস্টার।

এমপি কাপ নিয়ে এই মুহূর্তে ডায়মন্ডহারবাসি যথেষ্ট উৎসাহিত। শহর জুড়ে চলছে মাইকপ্রচার। ইতিমধ্যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নাম নেওয়ার কাজ শেষ হয়েছে।

২০১৭ সালে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের হাত ধরে এই এমপি কাপের সূচনা হয়। মাঝে একবছর করোনার কারণে খেলা বন্ধ ছিল। গতবছর থেকে আবারও এই প্রতিযোগিতা শুরু হয়। এবছর এই প্রতিযোগিতা উপলক্ষে সেখানে আসবেন গায়ক হানি সিং।

ওইদিন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় নিজে উপস্থিত থাকবেন মঞ্চে। সেখান থেকেই তিনি বার্তা দেবেন জনগণকে। ওইদিন ঠিক কি বার্তা তিনি দেবেন, বর্তমানে সেদিকেই তাকিয়ে আছেন সকলেই।

About Post Author