সময় কলকাতা ডেস্কঃ পাঞ্জাবের জনপ্রিয় গায়ক তথা রাজনৈতিক নেতা সিধু মুসেওয়ালার মৃত্যুর ঘটনায় এবার সরব হলেন দিলজিৎ দোসাঞ্ঝ। সিধু মুসেওয়ালার মৃত্যুর ঘটনায় সরকারকে দায়ী করলেন দিলজিৎ। তাঁর দাবি, সংগীতশিল্পীর খুনে নেপথ্যে রয়েছে রাজনীতি। শিল্পীর মৃত্যুর আগে তাঁর নিরাপত্তা বেশ কিছু খামতি ছিল বলেই অভিযোগ দিলজিৎ-এর।
এদিকে,গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের প্রায় ছ’মাস পর গত শুক্রবারই ক্যালিফোর্নিয়ায় থেকে গ্রেফতার হয় এই হত্যাকাণ্ডের মূল চক্রী। অবশেষে ক্যালিফোর্নিয়া থেকে গ্রেফতার করা হল পঞ্জাবের জনপ্রিয় গায়ক তথা রাজনৈতিক নেতা সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের মূল চক্রী গ্যাংস্টার গোল্ডি ব্রারকে।
গত ছয় মাস ধরেই কুখ্যাত এই গ্যাংস্টারের খোঁজে চিরুনি তল্লাশি চলছিল। সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের পরই গোল্ডি ব্রার কানাডা থেকে আমেরিকায় পালিয়ে যান বলেই সূত্রের খবর। এরপর গত ২০ নভেম্বর থেকে ক্যালিফোর্নিয়াতেই গা ঢাকা দিয়েছিলেন বলে ইনটেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে খবর আসে। সেই মর্মে ক্যালিফোর্নিয়া সরকারের সহযোগিতায় অভিযান চলে সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডকে পুলিশের জালে আনবার।
উল্লেখ্য,২৯ মে পাঞ্জাবের মানসা জেলায় খুন হন পাঞ্জাবের পপ গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা। এক বন্ধু ও তুতো ভাইয়ের সঙ্গে জিপে মানসা জেলায় নিজের গ্রামে ফিরছিলেন মুসেওয়ালা। অভিযোগ, সেই সময়ই তাঁর গাড়িটি লক্ষ্য করে গুলি বৃষ্টি চালায় গ্যাংস্টাররা। গুলিতে ঝাঁঝড়া হয়ে যান মুসেওয়ালা। তারপরই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের নাম সামনে আসে। এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে দেশের বিভিন্ন অংশ থেকে এখনও পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করে পুলিশ।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!