Home » রামকিঙ্করের জন্মস্থানকে হেরিটেজ ঘোষণা

রামকিঙ্করের জন্মস্থানকে হেরিটেজ ঘোষণা

সময় কলকাতা ডেস্ক: শিল্পীর জন্মভিটার স্বীকৃতি দিল রাজ্য সরকার।জঙ্গল মহলের বাঁকুড়ায় জন্ম হলেও ,রামকিঙ্কর বেজের সৃষ্টির উন্মাদনা প্রকাশিত হয়ে ছিল কবিগুরুর শান্তিনিকেতনে।

রাম কিঙ্কর বেজ।শান্তিনিকতনের স্নিগ্ধ ছায়ায় সৃষ্টির আনন্দে মেতে উঠছিলেন।রবীন্দ্রনাথের স্নেহ আর সানিধ্যে শিল্পীকে আরও উৎসাহিত করেছিলেন।বাঁকুড়ার যুগীপাড়া থেকে হাত ধরে সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় তাঁকে পৌঁছে দিয়েছিলেন কবিগুরুর আস্তানায়।সেই শুরু। তাঁর সৃষ্টির জাদুতে মুগ্ধ করেছেন রসিক জনকে। ভাস্কর্য্যে আধুনিক শিল্প কলা ও পাশ্চাত্যের মিশেলে রাম কিঙ্কর বেজকে চিনেছিলেন শিল্প রসিক মানুষ।কিন্তু রাম কিঙ্করের জন্মস্থান এতদিন অবহেলিত ছিল। সম্প্রতি, রাজ্য হেরিটেজ কমিশন রামকিঙ্করের জন্মস্থানকে হেরিটেজ ঘোষণা করে ।

রাম কিঙ্কর বেজের গুনে মুগ্ধ মানুষ মাত্রই মনে করে দেশ ও রাজ্য তাঁকে যথাযোগ্য মর্যাদা দেয়নি।তাঁদের দাবি রাম কিঙ্করকে পদ্মসম্মানে ভূষিত করা হোক।একই দাবি শিল্পীর পরিবারের।শিল্পীর জন্মস্থানকে হেরিটেজ ঘোষণার দিন বাঁকুড়ার যুগীপাড়ায় উপস্থিত হয়েছিলেন রাজ্য হেরিটেজ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য, রাজ্য পর্যটন উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান, চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার প্রমুখ।

About Post Author