Home » ফের উত্তেজনা বিশ্বভারতীতে

ফের উত্তেজনা বিশ্বভারতীতে

সময় কলকাতা ডেস্ক:  উপাচার্যের বাসভবনের গেটের কাছে বিক্ষোভ। উপাচার্যের বাড়ির গেট টপকাতে যায় ছাত্র নেতারা৷ ফের শুরু হয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি। নতুন করে উত্তেজনা বিশ্বভারতীতে৷

লাগাতার ১৬ দিন ধরে ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। গৃহবন্দী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। পূর্বপল্লীতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন পূর্বিতা থেকে ৬০ মিটার দূরে ধর্না মঞ্চ করে চলছে আন্দোলন৷

এদিন এসএফআই-এর রাজ্য সহ-সভাপতি দেবাঞ্জন দে-র নেতৃত্বে অন্যান্য নেতা আসেন। আন্দোলনকারী পড়ুয়াদের নিয়ে উপাচার্যের বাসভবনের গেট টপকাতে যায় তারা৷ বাধা দেয় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা৷ ফের পড়ুয়া-নিরাপত্তারক্ষী ধস্তাধস্তি শুরু হয়। নতুন করে উত্তেজনা ছড়ায় বিশ্বভারতীতে৷

প্রসঙ্গত, ১১ ডিসেম্বর বিশ্বভারতীতে সমাবর্তন। এখানে যোগ দেবার কথা রয়েছে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সহ এটর্নিজেনারেল আর ভেঙ্কটরমনি, রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ছাত্র আন্দোলন চললে কিভাবে সমাবর্তনে যোগ দেবেন উপাচার্য, সেই নিয়েই প্রশ্ন।

এসএফআই-এর রাজ্য সহ-সভাপতি দেবাঞ্জন দে বলেন, “একজন উপাচার্য একাধিক বেআইনি গেট বসিয়ে রেখেছে। উনার সঙ্গে দেখা করা যায় না৷ এই রকম একজন বেআইনি উপাচার্যের এখানে থাকার কোন প্রয়োজন নেই।”

About Post Author