সময় কলকাতা ডেস্কঃ কেটে গিয়েছে ২৪ ঘণ্টা। কিন্তু এখনও পর্যন্ত অধরা বারুইপুরে নবগ্রাম পঞ্চায়েতের গৌরদহ মন্ডলপাড়ার শুট আউটে দুজন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত আব্দুল হামিদ মন্ডল ওরফে বলাই। ইতিমধ্যেই অভিযুক্তের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে,নিহত সাজ্জাদ মন্ডল ও সারফুদ্দিন লস্করের পরিবার আতঙ্কে রয়েছে। কেননা এলাকায় পুলিশ পিকেট থাকা সত্ত্বেও অভিযুক্ত বলাই-এর পরিবারের থেকে নিহতদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এলাকা কার্যত থমেথমে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনি। বারুইপুর থানার আইসির নেতৃত্বে পুলিশ টহল দিচ্ছে গোটা এলাকায়। অভিযুক্ত আব্দুল হামিদের দোকান ও বাড়ি সিল করে দেওয়ার চিন্তা ভাবনাও করছে পুলিশ প্রশাসন।

উল্লেখ্য,মঙ্গলবার রাতে বাড়ির অদূরে বসে গল্প করছিল সাজ্জাদ মণ্ডল এবং সারফুদ্দিন লস্কর। অভিযোগ, সেই সময় হঠাৎই বলাই মন্ডল নামের এক দুষ্কৃতী বেশ কয়েকজনকে নিয়ে এসে তাঁদের উপর চড়াও হয়। দুজনকে লক্ষ্য করে গুলি করা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সাজ্জাদ ও সারফুদ্দিন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা সাজ্জাদকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, সারফুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। খুনের কারণ সম্পর্কে এখনও কোন স্পষ্ট তথ্য জানা যায়নি বলেই দাবি পুলিশের। জারি তদন্ত।

প্রসঙ্গত, গত সোমবার রাতেই শ্যুট আউটের ঘটনা ঘটে বীরভূমের মহম্মদ বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মুর্শিদাবাদের বাসিন্দা ধনু সেখ হাবড়াপাহাড়ির একটি খাদানে কাজ করত। এদিন রাত্রে ধনু এবং স্থানীয় একজন স্কুল শিক্ষক ধনা হাঁসদা হাবড়াপাহাড়ির একটি ক্লাবের পাশে বসেছিল। সেই সময় একজন সাইকেলে করে এসে গুলি করে বলে অভিযোগ।


More Stories
“তাড়া” খেয়ে রাতারাতি সিতাই ছাড়লেন বসুনিয়া দম্পতি
শাবকহারা উদ্বিগ্ন-উন্মত্ত মা গন্ডারের মৃত্যু ফালাকাটায়
অজ্ঞাতবাস থেকে গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে