Home » গুজরাটে ব্যাপক জয় বিজেপির

গুজরাটে ব্যাপক জয় বিজেপির

সময় কলকাতা ডেস্ক: গুজরাটে বড় জয় বিজেপির। এনিয়ে সাত বারের জন্য মসনদে বসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির দখলে এসেছে মোট ১৫৬ টি আসন, কংগ্রেসের দখলে ১৭ এবং আম আদমি পার্টির হাতে ৫ টি আসন, অন্যান্য পেয়েছে ৪ টি আসন। আসন সংখ্যা ১৫০ পেরোতেই ভূপেন্দ্র প্যাটেলকে মিষ্টি খাওয়ান দলীয় কর্মীরা। বিজেপির এই ঐতিহাসিক জয়ে ইতিমধ্যেই, গুজরাট সহ সারা দেশে শুরু হুয়ে গিয়েছে উদযাপন। গুজরাটে দলের সদর দফতরে উল্লাসে মেতে উঠেছেন বিজেপি কর্মী-সমর্থকেরা।

সূত্রের খবর অনুযায়ী, গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র পটেলই। আগামী ১২ ডিসেম্বর তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ব্যাপক ভোটে জয় লাভ করেছেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। প্রথমবার নির্বাচনের ময়দানে পা রেখেছিলেন তিনি। আর সেই প্রথম বারেই ৮৩ হাজার ভোটে জয়লাভ করেন জামনগর উত্তরের বিজেপি প্রার্থী। ভোটে জিততেই জাদেজার সঙ্গে জামনগরে রোড শোতে সামিল হন রিভাবা জাদেজা। বিজেপির এই ব্যাপক জয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

About Post Author