সময় কলকাতা ডেস্কঃ মুক্তি পেল ‘হামি-২’ এর পোস্টার। এবার ছোট ছোট কেকের স্লাইসের ওপর ফুটিয়ে তোলা হয়েছে ছবির পোস্টার। শুক্রবার একটি বিশেষ কেকের দোকানের আউটলেটে উপস্থিত ছিলেন-শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী এবং ‘হামি ২’-র ৩ খুদে তারকা। সেখানেই ‘হামি-২’ থিমের কেক কেটে একে অপরের মুখে কেক তুলে দিয়ে ‘হামি’ উদযাপন করেন ছবির কলাকুশলীরা।

জানা গিয়েছে,৭৮ জন খুদেকে নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছে ‘হামি ২’। ঝগড়া,লড়াই সরিয়ে রেখে হাতে হাত ধরে হাঁটার গল্পই বলবে এই ছবি। দ্বিতীয়বার দর্শকদের মন মাতাতে আসছে তিন খুদের দল। বড়দিনের আগেই মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ ও নন্দিতা জুটির নতুন ছবি ‘হামি ২’।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘হামি’। ছবিতে অভিনয় করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, গার্গী রায়চৌধুরী, খরাজ মুখোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী শংকরের মতো একঝাঁক টলিউড তারকা। সেসময় দর্শকদের বেশ মন কেড়েছিল এই ছবি।
এর আগে ‘হামি টু’-এর পোস্টারে কোনও অভিনেতা বা অভিনেত্রীর মুখ দেখা যায়নি। সেখানে শুধু চাঁদ, তারাদের মাঝে ছোট ছোট শিশুদের দেখা গিয়েছে। আর সাজ পোশাকে ছিল, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। পোস্টারের ক্যাপশনে শুধুমাত্র লেখা ছিল, ‘হামির জগতে নো ঝগড়াঝাঁটি নো রাগ, শুধু ভালোবাসা আর টিফিন হবে ভাগ… নেই কোন কম্পিটিশন কেউ নয় শত্রু, হামির জগতে সবাই সবার খুব ভালো বন্ধু!’ এরপর বিশ্বকর্মা পুজোর দিনই ‘হামি টু’-এর তিন সদস্যের সঙ্গে পরিচয় করিয়েছিলেন পরিচালক শিবপ্রসাদ ও নন্দিতা রায়। জানা গিয়েছে, এবার ‘হামি টু’-এ একাধিক চমক থাকবে।

বড় পর্দায় যে ‘হামি’-র সিক্যুয়েল ‘হামি টু’ আসছে। সেকথা আগেই ঘোষণা করেছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। গত বছর থেকেই শুরু হয়ে গিয়েছিল ছবির শুটিং। ‘হামি টু’-এ একেবারে নতুন পরিবার, নতুন গল্প। লাল্টু-মিতালি তো আছেনই। সেইসঙ্গে, থাকছে তিন খুদে চিনু, ভেঁপু আর রুকসানা। তিনজনের ভূমিকায় অভিনয় করছে ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা, আরিত্রিকা চৌধুরি। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত