Home » টেট : শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন

টেট : শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন

সময় কলকাতা ডেস্ক: ১১ ডিসেম্বর অর্থাৎ রবিবার রাজ্যজুড়ে চলেছে প্রাথমিক টেট। কার্যত সেকারণেই প্রাথমিক টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার ইস্টার্ন রেলওয়ের শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন রুটে বাড়তি ১৬ জোড়া ইএমএউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সূত্রে জানা গিয়েছে,টেট উপলক্ষে শিয়ালদহ ও ব্যারাকপুর স্টেশনের মধ্যে ৫টি অতিরিক্ত ট্রেন চলছে। শিয়ালদহ থেকে এই ৫টি ট্রেন ছেড়েছে সকাল ৮টা, ৯টা ০৫, ৯টা ২৮, ৯টা ৪০, সাড়ে ১০টা ও ১১টায়। শিয়ালদহ -নৈহাটিতে এক জোড়া আপ-ডাউন ট্রেন দেওয়া হয়েছে। শিয়ালদহ থেকে সকাল ৯টা ৩৪ মিনিটে ছেড়েছে আপ ট্রেন। নৈহাটি থেকে ডাউন ট্রেনের সময় ছিল ১০টা ৪৭ মিনিট।
এছাড়াও একজোড়া স্পেশাল ট্রেন চলবে শিয়ালদহ বারাসাত শাখায়।
একজোড়া স্পেশাল ট্রেন চলবে শিয়ালদা এবং দত্তপুকুর এর মধ্যে।
একজোড়া স্পেশাল ট্রেন চলবে শিয়ালদহ এবং মধ্যগ্রাম শাখায়।
২ জোড়া স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে শিয়ালদহ সোনারপুর শাখায়।
একজোড়া ট্রেন চলবে শিয়ালদা বজ বজ শাখায়।
এক জোড়া স্পেশাল ট্রেন চলবে শিয়ালদহ ক্যানিং শাখায়
এক জোড়া স্পেশাল ট্রেন চলবে শিয়ালদহ বারুইপুর শাখায়
প্রসঙ্গত,১১ ডিসেম্বর অর্থাৎ রবিবার বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত রাজ্যে প্রাথমিক টেট। আড়াই ঘণ্টার পরীক্ষাটি মোট ১৫০ নম্বরে হবে। পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৯০ হাজার। এই পরীক্ষার মাধ্যমে প্রাথমিকের ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে বলে ঘোষণা করেছে পর্ষদ। প্রায় ১৪০০টি কেন্দ্রে নেওয়া হচ্ছে পরীক্ষা।

About Post Author