সময় কলকাতা ডেস্ক: মেঘালয়ে দাঁড়িয়ে সহিষ্ণুতার ইস্যুকে আরও একবার সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিন দিনের সফরে মেঘালয়ে গিয়ে তীব্র আক্রমণ বিজেপিকে।সেই সঙ্গে অসম ও মেঘালয়ের সীমান্ত বিবাদে মেঘালয়ের পক্ষ নিলেন মুখ্যমন্ত্রী।আর জানিয়ে দিলেন বাংলার দল হল ও তৃণমূল সর্বভারতীয়।

তিনদিনের মেঘালয় সফরে গিয়ে গোয়ায় হারের ব্যাখা দিলেন তৃণমূল সুপ্রিমো। এদিন শিলং এ দাঁড়িয়ে ঘোষণা করলেন এবার থেকে ফুল টাইম মেঘালয়ের দেখভাল করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাতৃ তান্ত্রিক সমাজ ব্যবস্থায় অভ্যস্থ মেঘালয়ে দাঁড়িয়ে বাংলায় মহিলাদের ক্ষমতায়ণের ক্ষেত্রে তৃণমূল সরকারের সাফল্যে তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে তেত্রিশ শতাংশ মহিলাদের জন্য আসন সংরক্ষণ থেকে শুরু করে কন্যাশ্রীর মত প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। তবে অসম ও মেঘালয়ের সীমান্ত বিবাদকে তুরুপের তাস করে তৃণমূল সুপ্রিমোর কর্মসূচি সাজানো হয়েছিল।

এক প্রকার জাতীয় রাজনীতির আঙ্গিনায় তৃণমূলকে আবার প্রতিষ্ঠা দিতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৮ সালের মেজাজেই ফিরতে চান তা পরিস্কার করে দেন এই দিনের সভা থেকে।এইদিন বাংলায় কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরেন শিলং এর মাটিতে দাঁড়িয়ে।সেই সঙ্গে মেঘালয়বাসীকে আশ্বাস দেন ক্ষমতায় এলে মেঘালয়কে বাংলার মত শিল্প ও ট্যুরিজেম শিল্পে সাজিয়ে দেবেন।আর তাই এই রাজ্যে তৃণমূলকে সম্মুখ সমরে নামতে হচ্ছে বিজেপির বিরুদ্ধে।তাই বরাবরই চড়া সুর ছিল বিজেপির বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর গলায়।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর