সময় কলকাতা ডেস্কঃ এবার কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধির সঙ্গে পা মেলালেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। রাজস্থা নের রাজস্থানের সওয়াই মাধোপুরে এই যাত্রায় যোগ দেন তিনি। ভারত জোড়ো যাত্রায় রাজনের অংশ নেওয়ার সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাঁটতে হাঁটতে শীর্ষ কংগ্রেস নেতার সঙ্গে কোনও বিষয়ে আলাপচারি রাজন। যদিও এই ভিডিও ভাইরাল হতেই তীব্র কটাক্ষ বিজেপির।

বর্তমানে রাহুল গান্ধীর নেতৃত্বে রাজস্থানে চলছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। বুধবার মরুরাজ্যের সওয়াই মাধোপুর থেকে শুরু হয় এই যাত্রা। আর তাতেই পা মেলাতে দেখা যায় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনকে। ভারত জোড়ো যাত্রার এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করে কংগ্রেস লেখেন,‘ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর পাশে হাঁটছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। কংগ্রেসে লোকের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।’

এদিকে, ভারত জোড়ো যাত্রায় রঘুরাম রাজনের উপস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। একটি টুইট করে তিনি কটাক্ষের সুরে লেখেন, ‘ভারতীয় অর্থনীতি নিয়ে রাজন যেসব মন্তব্য করেছেন, দেশের মানুষ তা প্রত্যাখ্যান করেছে। আর কংগ্রেসের পদযাত্রায় রঘুরাম রাজনের যোগদান নতুন কিছু নয়।’


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর