Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১৫ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৪৯ তম দিন।আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে

১৮৫৭ – সিলেটের সিপাহীদের বিদ্রোহ হয়।

১৮৫৯ – চার্লস ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কিত গ্রন্থ ‘অরিজিন অফ দ্য এস্পিচেস’-এর প্রকাশ।

১৯২৯ – কলকাতায় কবি নজরুলকে গণসংবর্ধনা দেয়া হয়।

১৯৩৯ – বিশ্বখ্যাত সিনেমা গন্ড অব দ্য উইন্ড এর প্রিমিয়ার হয় জর্জিয়ার আটলান্টার লুইস গ্যান্ড থিয়েটারে।

১৯৪১ – আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়।

২০২১ – কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর আবহমান অধরা বা অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের শিরোপা লাভ করে।

 

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৯০০ – সতীশচন্দ্র সামন্ত, ভারতের স্বাধীনতা সংগ্রামী ও সাবেক লোকসভা সদস্য আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯০৫ – ভারতের নৃবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং লেখক ইরাবতী কার্বে র জন্মদিন আজ।

১৯০৬ – বন্দে আলী মিয়া, বাঙালি কবি আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯০৮ – রামকৃষ্ণ মিশনের ত্রয়োদশ অধ্যক্ষ স্বামী রঙ্গনাথনন্দ এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯২৫ – প্রগতিবাদী সমাজসেবী শশীপদ বন্দ্যোপাধ্যায় আজকের দিনে প্রয়াত হন।

১৯৪০ – মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী বাংলাভাষার লেখক এবং সাংবাদিক এদিন প্রয়াত হন।

১৯৫০ – উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামী ও জাতীয়তাবাদী নেতা বল্লভভাই প্যাটেল-এর প্রয়াণ দিবস আজ।

১৯৬৬ – ওয়াল্টার এলিয়াস ডিজনি, মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক, কাহিনীকার, নেপথ্য কন্ঠ শিল্পী ও অ্যানিমেটর এদিন প্রয়াত হন।

২০০০ – বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক গৌরকিশোর ঘোষ-এর প্রয়াণ দিবস আজ।

২০২০ – সুধীর চক্রবর্তী, বাঙালি অধ্যাপক, লেখক,সঙ্গীত-গবেষক এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ এদিন প্রয়াত হন।

About Post Author