Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১৬ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৫০ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে

১৯০৪ – কলকাতার প্রথম দৈনিক সান্ধ্য পত্রিকা ‘সন্ধ্যা’ প্রকাশিত হয়।

১৯২৫ – কাজী নজরুল ইসলামের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা ‘লাঙ্গল’ কলকাতা থেকে প্রকাশিত হয়।

১৯৩৯ – ঢাকা থেকে প্রথম বেতার অনুষ্ঠান সম্প্রচার।

১৯৫০ – সাইপ্রাসের জনগণ তাদের দেশের ওপর ব্রিটিশ আধিপত্যের পরিসমাপ্তির লক্ষ্যে স্বাধীনতা আন্দোলন শুরু করে।

১৯৫১ – ভারতের হায়দ্রাবাদে সালারজং জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

১৯৭২ – বঙ্গবন্ধু সাভারে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৪০ -উমেশচন্দ্র দত্ত,সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ আজকের দিনে জন্মগ্রহণ করেন,

১৮৮২ – বাঙালি সঙ্গীতজ্ঞ দিনেন্দ্রনাথ ঠাকুর-এর জন্মদিন আজ।

১৯১৭ – আর্থার সি ক্লার্ক, একজন বিখ্যাত বিজ্ঞান কল্পকাহিনী লেখক এবং উদ্ভাবক এদিন জন্মান।

১৯০৬ – মাহমুদা খাতুন সিদ্দিকা, বাঙালি কবির জন্মদিন আজ।

১৯৩৬ – বাঙালি কবি ও লেখক সামসুল হক আজকের দিনে জন্মান।

১৯৪৭ – বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৭৫ – প্রখ্যাত বাঙালি সঙ্গীতজ্ঞ অনাথনাথ বসু আজকের দিনে প্রয়াত হন।

১৯৬৫ -ইংরেজ কথাসাহিত্যিক ও নাট্যকার উইলিয়াম সমারসেট মম্‌-এর প্রয়াণ দিবস আজ।

১৯৮৭ – অখিলচন্দ্র নন্দী – ব্রিটিশবিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী এদিন প্রয়াত হন।

১৯৯৫ – কণ্ঠশিল্পী ফিরোজ সাই-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author