সময় কলকাতা ডেস্ক: নবম-দশম শ্রেণির ওএমআর শিট বিকৃতি মামলায় এবার ইডিকে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, বুধবার থেকে এই মামলার তদন্ত শুরু করবে ইডি, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এছাড়াও এদিন তিনি জানান, এনফোর্সমেন্ট ডিরেক্টরকে তদন্তের দৈনিক রিপোর্ট দিতে হবে। নবম-দশম শ্রেণিতে ওএমআর শিট বিকৃত করে ১৮৩ জনকে চাকরির সুপারিশ দেওয়ার অভিযোগ রয়েছে। আদালত স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদের কাছে জানতে চেয়েছিল, এদের মধ্যে কতজন চাকরি করছে? এদিন আদালতে এসএসসি জানায়, ৮১ জন চাকরি করছেন। মধ্যশিক্ষা পর্ষদ জানায়, সুপারিশপত্র পেলেও সবাই চাকরি করছে না। ৮০ জন চাকরি করছে। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, শূন্যপদে নিয়োগের জন্য ২১ ডিসেম্বরের মধ্যে কাউন্সিলিং করাতে হবে। ২৯ ডিসেম্বরের মধ্যে যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে হবে। আরও নির্দেশ দেন, বিকৃত উত্তরপত্র অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনের ওয়েব সাইটে আপলোড করতে হবে।

হাইকোর্টের নির্দেশেই এই তদন্ত শুরু করে সিবিআই। কিন্তু অভিযোগ ছিল নিয়োগ দুর্নীতি মামলায় ‘অযোগ্য’ প্রার্থীরা কখনও না কখনও কাউকে বড় অঙ্কের টাকা দিয়ে চাকরি পেয়েছেন। এই ক্ষেত্রে আর্থিক তছরুপের অভিযোগ আছে। তাই এই মামলায় ইডিকে যুক্ত করে তদন্ত করার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি