সময় কলকাতা ডেস্কঃ আজ ১৭ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৫১ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে
১৩৯৯ – পানিপথের যুদ্ধে তৈমুর লঙ দিল্লির সুলতান মুহম্মদ তুঘলককে পরাস্ত করেন।
১৮৭৩ – বুদাপেস্ট নগরীর পত্তন হয়।
১৯০৩ – রাইট ভ্রাতৃদ্বয় প্রথম উড়োজাহাজে উড্ডয়ন করেন। দিনটি আমেরিকায় রাইট ব্রাদার্স দিবস।
১৯৩১ – প্রশান্ত চন্দ্র মহলানবীশ কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।
১৯৪২ – বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৯২ – ভারতীয় বাঙালি সাংবাদিক বঙ্কিমচন্দ্র সেন আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০২ – মালতী ঘোষাল, ভারতীয় রবীন্দ্র সংগীত শিল্পীর জন্মদিন আজ।
১৯২০ – কেনেথ আইভার্সন, টুরিং পুরস্কার বিজয়ী কম্পিউটার বিজ্ঞানী এদিন জন্মান।
১৯৩৬ – বাঙালি কথাসাহিত্যিক ও সাংবাদিক দেবেশ রায়-এর জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৩৮ – চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়,প্রখ্যাত বাঙালি লেখক, সম্পাদক ও অনুবাদক আজকের দিনে প্রয়াত হন।
১৯৬১ – শিক্ষাবিদ ও সাহিত্যিক গোলাম মাকসুদ হিলালি-র প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি