সময় কলকাতা ডেস্কঃ একমাসের প্রতীক্ষার অবসান। রবিবার বিশ্বকাপ ফাইনালে দোহার লুসাইল স্টেডিয়ামে দিদিয়ের দেঁশর ফ্রান্সের মুখোমুখি স্কালোনির আর্জেন্টিনা। এই ম্যাচ ঘিরে তুঙ্গে ফুটবলপ্রেমীদের উন্মাদনা।

কাতার বিশ্বকাপের ফাইনালে একদিকে ইতিহাস গড়ার লক্ষে মাঠে নামবে দেঁশর ফ্রান্স। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সেরা হওয়ার পর ফের একটা বিশ্বকাপের ফাইনাল খেলবেন তারা। এদিন জিতলে ব্রাজিলের পর দ্বিতীয় দেশ হিসেবে পরপর দুই বার বিশ্বকাপ জেতার অনন্য নজির গড়বে ফরাসি ব্রিগেড। ইতিহাস গড়ার লক্ষ্যে ফরাসিদের প্রধান বাজি দলের ২২ বছরের ফরওয়ার্ড কিলিয়ন এমবাপে। এই প্রজন্মের সেরা ফুটবলারদের অন্যতম। দুরন্ত ফর্মে রয়েছেন প্যারিস সাঁ জার এই তরুণ ফুটবলার। চলতি বিশ্বকাপে ৫ গোল করে সোনার বুটের দাবিদার। এবার বিশ্বকাপ জিতলে এটি এমবাপেরও দ্বিতীয় বিশ্বকাপ হবে। জীবনের প্রথম দুটি বিশ্বকাপ জিতে নজির গড়ার সুযোগ এমবাপের সামনে। যদিও ফ্রান্স দলের সামনে আর্জেন্টিনার থেকেও বড় প্রতিপক্ষ চোট আঘাত ও ভাইরাসের আক্রণ। প্রথম দলের একাধিক নির্ভরযোগ্য খেলোয়াড় ভাইরাসে আক্রান্ত। রাফায়েল ভারানে, ইব্রাহিম কোনাতে, চুয়াওমেনি – সহ একাধিক খেলোয়াড় কোনও না কোনও সমস্যায় জর্জরিত। ফাইনালের আগেই ফ্রান্স দল যেন মিনি হাসপাতাল। কিন্তু দলের শক্তিশালী রিজার্ভ বেঞ্চ ফ্রেঞ্চ কোচকে ফাইনালের আগে কিছুটা স্বস্তিতে রাখবে।
অপরদিকে আকাশি সাদা ব্রিগেডের নজর যার দিকে তিনি লিওনেল মেসি। প্রায় দেড় দশক বা পায়ের জাদুতে শাসন ফুটবল বিশ্বকে করেছেন যিনি। এর আগে চারটি বিশ্বকাপ খেলেছেন। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেললেও, এখনও বহু কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে মেসির কাছে। জীবনের শেষ বিশ্বকাপে ফুটবল দেবতা ফাইনাল খেলার সুযোগ করে দিয়েছেন তার বর পুত্রকে। সেই সুযোগকে কাজে লাগাতে প্রস্তুত মেসি। আর মেসিকে যোগ্য সঙ্গত দিতে প্রস্তুত গোটা আর্জেন্টিনা দল। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে দিদিয়ের দেঁশর ফ্রান্সের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল মেসিদের। তাই এই ফাইনালে ফ্রান্সকে হারাতে পারলে একদিকে যেমন ৩৬ বছরের খরা কাটবে আর্জেন্টিনার। অপরদিকে গত বিশ্বকাপে হারের জ্বালাটাও কিছুটা মিটবে।

আর ইতিমধ্যে আগাম ক্রিসমাসের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্যারিস ও বুয়েনস আয়ার্স। কোন শহরের রাজপথে বিশ্বসেরারা ট্রফি হাতে শোভাযাত্রা করেন দেখার জন্য মুখিয়ে রয়েছে বিশ্বের কোটি কোটি ফুটবল অনুরাগী।


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই