Home » আজ কাতার বিশ্বকাপের ফাইনাল

আজ কাতার বিশ্বকাপের ফাইনাল

সময় কলকাতা ডেস্ক:  আজ কাতার বিশ্বকাপের ফাইনাল। যেখানে মুখোমুখি হচ্ছে গতবার রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স ও আর্জেন্টিনা। শুরু হয়ে গেছে ছক কষা। কোন অঙ্কে একে অপরকে মাত করবে দুই দল সেই নিয়েও চলছে জোর জল্পনা। কিন্তু সমস্ত জল্পনা কল্পনার ইতি সেখানেই যখন মাঠে নামবে দু দলের ২৪ জন প্লেয়ার। আর শেষ পর্যন্ত দল মাঠে নামানো থেকে শুরু করে দল কোন প্ল্যানে খেলবে সেই অঙ্ক কিন্তু রয়েছে দুই দলের কোচের কাছেই। তাঁদের গেম প্ল্যানই ঠিক করবে শেষ হাসি হাসবে কোন দল। আর তাই আমরা আজ দেখে নেব দুই দলের কোচ লিওনেল সেবাস্তিয়ান স্কালোনি ও দিদিয়ের দেশঁর কিছু পাস্ট রেকর্ড। এবারের বিশ্বকাপে কোন গেম প্ল্যান সাজাতে পারেন দুই কোচ।

 লিওনেল সেবাস্তিয়ান স্কালোনি একজন আর্জেন্টিনার পেশাদার ফুটবল কোচ ও প্রাক্তন খেলোয়াড়। তিনি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ। খেলোয়াড়ী জীবনে তিনি মাঠের বিস্তৃত পরিসরের রাইট ব্যাক বা ডান প্রান্তের খেলোয়াড়  হিসাবে খেলতেন। শুরুতে স্পেনের দেপরতিভো লা করুনিয়া ক্লাবেই তার পেশাদার ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন। মোট তিনটি দলের হয়ে লা লিগায় ১২ টিমরসুমে ২৫৮টি খেলায় অংশগ্রহণ করে ১৫টি গোল করেছেন। পাশাপাশি বেশ কয়েকবছর ইতালিতে লাজিও ও আতলান্তা ক্লাবের হয়েও খেলেছেন। অপরদিকে স্কালোনি ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সাতটি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেন। এর মধ্যে তিনি আর্জেন্টিনার ২০০৬ বিশ্বকাপে দলের অংশ ছিলেন খেলোয়াড়ী জীবনের সমাপ্তির পর তিনি কোচ হিসেবে কাজ শুরু করেন। ২০১৮ সালে আর্জেন্টিনা জাতীয় দলের তিনি কোচ হন। কোচ হিসেবে তার সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে ২০২১ কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপা জয়।
২০১৬ সালের ১১ ই অক্টোবরে স্কালোনি লা লিগার ক্লাব সেভিয়াতে স্বদেশী হোর্হে সাম্পাওলির কোচিং স্টাফে যোগ দেন। ২০১৭ সালে জুনে সাম্পাওলিকে আর্জেন্টিনা জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিযুক্ত করা হলে স্কালোনি তার সহকারী হিসাবে মনোনীত হন। এক বছর পর ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে জাতীয় দলের ব্যর্থতার পর স্কালোনি ও পাবলো আইমারকে বছরের শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত কোচ হিসেবে মনোনীত করা হয়।২০১৮ সালের নভেম্বরে স্কালোনির পদ স্থায়ী হবার পর ২০১৯ সালে ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকায় আর্জেন্টিনা তৃতীয় হয়।স্কালোনির অধিনেই আর্জেন্টিনা ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে ২০২১ কোপা আমেরিকায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ফাইনাল ম্যাচে তাদেরই মাটিতে ১-০ গোলে পরাজিত করে।সেই বছরের নভেম্বরে তিনি ফিফা ঘোষিত সেরা ফুটবল কোচ পুরস্কারের জন্য মনোনীত হন। কিন্তু শীর্ষ তিন জনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় তিনি স্থান করে নিতে পারেননি।২০২২ সালের ১ জুনে স্কালোনির আর্জেন্টিনা ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালিসিমা ট্রফি জয় লাভ করে।
অপরদিকে দিদিয়ে দেশঁ ফরাসি অবসরপ্রাপ্ত ফুটবলার। তিনি ২০১২ সাল থেকে ফ্রান্স জাতীয় দলের ম্যানেজার। তিনি ফ্রান্সের মার্সেই, ইতালির ইউভেন্তুস; ইংল্যান্ডের চেলসি ও স্পেনের বালেন্সিয়া দলে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি ফ্রান্স জাতীয় দলের হয়ে ১০৩টি খেলা এবং তিনটি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন। তার অধিনায়কত্বে ফ্রান্স ১৯৯৮ ফিফা বিশ্বকাপ ও উয়েফা ইউরো ২০০০ জয়লাভ করে।

কোচ হিসেবে মোনাকোতে দেশঁ তার কর্মজীবন শুরু করেন। এবং ২০০৩ সালে কুপ দ্য লা লিগ জেতাতে এবং ২০০৪ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছান। ২০০৪ সালে তিনি লিগ ওয়ানের বর্ষসেরা ম্যানেজারের খ্যাতি লাভ করেন। ২০০৬-০৭ মৌসুমে তিনি তার প্রাক্তন ক্লাব ইউভেন্তুসকে সিরি বি শিরোপা জয়ে সাহায্য করেন এবং পূর্ববর্তী মৌসুমে কাল্কোপলি কেলেঙ্কারীতে জড়িয়ে পদবনতি পাওয়া ক্লাবটিকে সিরি এ’তে ফিরিয়ে আনেন। তিনি পরবর্তীতে তার আরেক প্রাক্তন ক্লাব মার্সেইয়ে ম্যানেজার হিসেবে যোগ দেন এবং ২০০৯-১০ মৌসুমে লিগ ওয়ান শিরোপা জিতেন এবং ২০১০ থেকে ২০১২ পর্যন্ত টানা তিনটি কুপ দ্য লা লিগ শিরোপা এবং ২০১০ ও ২০১১ সালে টানা দুটি ট্রফি দে শাম্পিওঁ শিরোপা জিতেন। ২০১২ সালের ৮ই জুলাই দেশঁ ফ্রান্স জাতীয় দলের ম্যানেজার পদে যোগ দেন এবং দলটিকে ২০১৪ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, উয়েফা ইউরো ২০১৬-এর ফাইনাল এবং ২০১৮ ফিফা বিশ্বকাপের ফাইনালে নিয়ে যান। ফাইনাল খেলায় তার দল ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিজয়ী হয়। ফ্রান্সের জয়ের ফলে তিনি মারিও জাগালো ও ফ্রান্ৎ‌স বেকেনবাউয়ারের পর তৃতীয় ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও ম্যানেজার হিসেবে বিশ্বকাপ জেতেন। এবং বেকেনবাউয়ারের পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে অধিনায়ক ও ম্যানেজার হিসেবে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করেন।

About Post Author