সময় কলকাতা ডেস্কঃ প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় চাকরিজীবী ও নেতা কর্মীদের নাম থাকলেও নাম নেই ওই বৃদ্ধ দম্পতির। গাফিলতির অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। জরাজীর্ণ অবস্থায় ফ্যান ভাত খেয়ে দিন কাটাচ্ছেন বৃদ্ধ দম্পতি।
ভগ্নপ্রায় বাড়িঘর। কোনও ক্রমে কাটছে দিন। তবুও অমিল আবাস যোজনার বাড়ি। মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের জনমদল গ্রামে দীর্ঘদিন ধরেই বসবাস করছেন মহম্মদ হানিফ এবং আসিমা বিবি। ঘর থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য একরামুল হকের বাড়ি। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় চাকরিজীবী ও নেতা কর্মীদের নাম থাকলেও নাম নেই ওই বৃদ্ধ দম্পতির।
বাস্তুভিটা ছাড়া তাদের কিছুই নেই। অভিযোগ, হানিফবাবু ভাতা পেলেও আসিমা বিবির কপালে তা জোটেনি। রেশন থেকে যা চাল পান, তা দিয়ে চলে সংসার। অভাবের তাড়নায় তরি-তরকারিও কেনার সামর্থ হয় না। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তাই বাধ্য হয়ে ফ্যান ভাত খেয়েই দিন কাটছে তাঁদের। কোনওদিন অর্ধাহারে আবার কোনওদিন অনাহারে থাকতে হয়। ঘরের অবস্থা দেখলে মনে হবে পরিত্যক্ত কোনও বাড়ি। শীতকালে কনকনে ঠান্ডায় কোনও ক্রমে দিন কাটে। বর্ষার সময় জল চুয়ে মেঝেতে জমে থাকে।সকাল হতেই সূর্যের আলো বাড়িতে উঁকি মারে। এই পরিস্থিতিতে আবাস যোজনার ঘর পেলে হয়তো মরুভূমির মধ্যে একটু জল খুঁজে পাওয়া। কিন্তু, অভিযোগ, তাও অমিল। কাটমানি দিতে পারেনি বলেই কি হয়নি ঘর? উঠছে প্রশ্ন। কাঠগড়ায় পঞ্চায়েত সদস্য একরামুল হক।

যদিও, পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, এখন সবকিছু প্রশাসনিক আধিকারিকদের হাতে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন স্থানীয় তৃণমূল নেতা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী