সময় কলকাতা ডেস্ক : সীমান্ত রক্ষী বাহিনীর এক গৌরবময় অধ্যায়ের নায়ক এবং ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের বীর সেনানী অবসরপ্রাপ্ত নায়েক ভৈরো সিং রাঠোর প্রয়াত হলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১বছর ৷ তিনি যোধপুরের এইমস-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷
বিএসএফ টুইটারে খবরটি প্রকাশ করেছে এবং লিখেছে যে ডিজি বিএসএফ এবং সমস্ত পদমর্যাদার সীমান্তরক্ষীরা নায়েক ভৈরো সিং রাঠোরের সাহসিকতার জন্য স্যালুট এবং তার মৃত্যুর জন্য শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেয়। বিএসএফ টুইটারে লেখা হয়েছে “”ডিজি বিএসএফ এবং সমস্ত পদমর্যাদার কর্মীরা নায়েক ভৈরো সিং, ১৯৭১ সালের যুদ্ধের লঙ্গেওয়ালা যুদ্ধের নায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিএসএফ দায়িত্বের প্রতি তাঁর অকুতোভয় সাহসিকতা, সাহস এবং একনিষ্ঠা কে স্যালুট জানায়। প্রহরী পরিবার তার পরিবারের পাশে দাঁড়িয়েছে
এই কঠিন সময়ে ।” উল্লেখ্য, বর্ডার চলচ্চিত্রে ১৯৭১সালের ভারতপাক যুদ্ধে তার ভূমিকার অনুকরণে চরিত্রাভিনয় করেছিলেন সুনীল শেঠি।।


More Stories
চলে গেলেন বশির বদর
চলে গেলেন সারিন্দার পাখি মঙ্গলাকান্ত
জামাইকার বিরুদ্ধে লড়াই করে হারল ভারত