রাস্তায় নেমে বিক্ষোভ দেশবাসীর
সময় কলকাতা ডেস্ক : বিশ্বকাপ ফাইনালে হারের জের। ফ্রান্সের রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন ফরাসিদের একাংশ। বিক্ষোভ সামলাতে লাঠি চালাতে হয় সে দেশের পুলিশকে। স্থানীয় সূত্রের খবর, বিক্ষোভকারীদের ঠেকাতে কাঁদানে গ্যাসও ব্যবহার করে পুলিশ। আর্জেন্টিনার কাছে হেরে পরপর দুটি বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ মেনে নিতে না পেরে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ।

রবিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে নাটকীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে হার মানতে হয়েছে ফ্রান্সকে। ২-০ গোলে পিছিয়ে পড়েও দুরন্ত খেলেন দিদিয়ের দেঁশর ছেলেরা। বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় ফুটবলার হিসেবে দুরন্ত হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে। কিন্তু এমবাপের হ্যাটট্রিকও জেতাতে পারেনি দেশকে। টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে ৪-২ গোলে হেরে যায় ফ্রান্স। তারপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে ফ্রান্স। স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে খবর, ফাইনাল ম্যাচে হারের পরই দেশের মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। প্যারিস-সহ দেশের বেশ কয়েকটি বড় শহরে বিক্ষোভ রণক্ষেত্রের চেহারা নেয়।।


More Stories
কেক কেটে ঈদ উদযাপন
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
জেলায় জেলায় অনুপ্রবেশকারীদের ও সন্দেহভাজনদের আটক করে রাখা হচ্ছে হোল্ডিং সেন্টারে