সময় কলকাতা ডেস্কঃ ভারত জোড়ো যাত্রায় এবার রাহুল গান্ধীর সঙ্গে যোগ দিতে চলেছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসন। তাঁর দল মাক্কাম নিধি মাইয়ামের তরফে জানানো হয়েছে আগামী ২৪ ডিসেম্বর কমল হাসান রাহুলের সঙ্গে হাঁটবেন ভারত জোড়ো যাত্রায়। আর এই দিনই কংগ্রেসের যাত্রা প্রবেশ করবে রাজধানী দিল্লিতে। ২০২১-এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে কোয়েম্বাটুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে বিজেপির ভানাথি শ্রীনিবাসনের কাছে ১৫৪০ ভোটে হার মানতে হয়েছিল তাঁকে। তাঁর দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল ১৫৪ আসনে। কমল হাসানের পাশাপাশি তাঁর দলের কোনো প্রার্থী জয়ী হতে পারেনি।

সূত্রের খবর, আগামী ২৪ ডিসেম্বর ভারত জোড়ো যাত্রা প্রবেশ করবে দিল্লিতে। দিল্লিতে প্রবেশের পর প্রায় আট দিন বিশ্রামে থাকবেন রাহুল গান্ধী। এরপর তিনি ফের প্রবেশ করবেন বিজেপি নেতৃত্বাধীন উত্তরপ্রদেশে। ইউপি সফরের পর এটি প্রবেশ করবে হরিয়ানায় এবং তারপর পাঞ্জাব হয়ে প্রবেশ করবে জম্মু কাশ্মীরে।

উল্লেখ্য,এর আগে ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে যোগ দিয়েছিলেন অলিম্পিয়ান এবং আন্তর্জাতিক পদক বিজয়ী খেলোয়াড়রা। খেলোয়াড়দের মধ্যে ছিলেন কমনওয়েলথ স্বর্ণপদক বিজয়ী ও অলিম্পিয়ান কৃষ্ণা পুনিয়া, অলিম্পিয়ান শুটার দিব্যাংশ সিং পারমার, এশিয়ান গোল্ড মেডেলিস্ট ও অলিম্পিয়ান ভূপিন্দর সিং, অলিম্পিয়ান রেস ওয়াকার সপনা পুনিয়া, অলিম্পিয়ান তীরন্দাজ শ্যাম লাল, অলিম্পিয়ান তীরন্দাজ ধুলচাঁদ দামোর, এশিয়ান গোল্ড মেডেলিস্ট সুমিত্রা, দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেটিক্স কোচ এবং প্রাক্তন আন্তর্জাতিক হ্যামার থ্রোয়ার বীরেন্দ্র পুনিয়া, দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ হীরানন্দ কাটারিয়া এবং যোগে বিশ্ব রেকর্ডধারী, যোগী রামরাস রামস্নেহী প্রমুখরা যোগ দিয়েছিলেন। ফলে কিছুদিন ঝিমিয়ে থাকা কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা ফের চাঙ্গা হলো। যা চিন্তায় ফেলেছে বিজেপি শিবির কে। এই যাত্রায় খেলোয়াড়রা ৫ কিলোমিটারের বেশি হেঁটেছেন বলেই জানা গিয়েছে।

এছাড়াও কিছুদিন আগেই কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধির সঙ্গে পা মিলিয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। রাজস্থানের রাজস্থানের সওয়াই মাধোপুরে এই যাত্রায় যোগ দেন তিনি। ভারত জোড়ো যাত্রায় রাজনের অংশ নেওয়ার সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যদিও এই ভিডিও ভাইরাল হতেই তীব্র কটাক্ষ বিজেপির।

এদিকে, ভারত জোড়ো যাত্রায় রঘুরাম রাজনের উপস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। একটি টুইট করে তিনি কটাক্ষের সুরে লেখেন, ‘ভারতীয় অর্থনীতি নিয়ে রাজন যেসব মন্তব্য করেছেন, দেশের মানুষ তা প্রত্যাখ্যান করেছে। আর কংগ্রেসের পদযাত্রায় রঘুরাম রাজনের যোগদান নতুন কিছু নয়।’


More Stories
বাড়ি রং করাও ধ*র্ষণ! ঋতব্রতকে নিয়ে ধর্ষ*কের নতুন সংজ্ঞা মদনের
অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত