সময় কলকাতা ডেস্ক: বিট এবং গাজর শরীরের জন্য খুব উপকারী সবজি । তাই এই সবজির স্যুপও স্বাস্থ্যকর। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করতে কার্যকরী এই স্যুপ । দেখে নিন রেসিপি
উপকরণ
১ চা চামচ মাখন
১টি তেজপাতা
দেড় কাপ গ্রেট করা বিটরুট
১টি গ্রেট করা গাজর
১টি টমেটো (কাটা)
লবণ
জল
২ কোয়া রসুন
১ ইঞ্চি আদা
১ চা চামচ গোল মরিচ
ক্রিম ও পুদিনা পাতা
পদ্ধতি
প্রেসার কুকারে ১ চা চামচ মাখন দিয়ে এতে ১টি তেজপাতা ভেজে রসুন, পেঁয়াজ এবং আদা দিয়ে একটু ভেজে নিন। তারপর দেড় কাপ বিটরুট ২মিনিট ভেজে এতে গাজর, টমেটো এবং লবণ,জল দিয়ে ফুটতে দিন। এটি সম্পূর্ণরূপে ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হওয়ার পরে, গোল মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে পরিবেশন করুন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার