Home » মন ভরাবে এই মিষ্টি

মন ভরাবে এই মিষ্টি

সময় কলকাতা ডেস্কঃ বাঙালির রসনার অন্যতম সেরা মিষ্টি মালপোয়া। দেখে নিন বানানোর খুব সহজ পদ্ধতি

উপকরণ

• আটা বা ময়দা-১ কাপ,
• খোয়া-১/২ কাপ,
• মৌরি গুঁড়ো- ১/৪ চা চামচ,
• এলাচ গুঁড়ো-১/২ চামচ,
• নুন- স্বাদমতো
• চিনি -১ টেবিলচামচ,
• দুধ -২ কাপ,
• ঘি -১/২ কাপ
• আমন্ড- ৮-১০ টা গরম জলে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে স্লাইস করে নেওয়া
• পেস্তা -২ টেবিল চামচ,
• জাফরান সামান্য স্লাইস করা ,
• রসের জন্য চিনি -৩/৪ কাপ,
• জল – ১/৩ কাপ,
• এলাচ গুঁড়ো -১/৪ চা চামচ,
• সামান্য জাফরান

পদ্ধতি

দুই কাপ দুধ ফুটিয়ে ঘন করে নিন। একটি বাটিতে খোয়া এবং ফোটানো দুধের অর্ধেক নিয়ে ভাল করে মিশিয়ে দিন, যতক্ষণ না মসৃণ মিশ্রণ তৈরি হচ্ছে। এরপর এতে শুকনো মশলা, চিনি, নুন এবং অল্প একটু জাফরান মিশিয়ে নিন। অর্ধেক আটা বা ময়দা মেশান। ভাল করে ফেটিয়ে মসৃণ করে নিন। যাতে কোনও দলা না থাকে।

বাকি আটাটুকু একইভাবে মিশিয়ে নিন। এর পর বাকি দুধটা একটু একটু করে ঢালতে থাকুন আর মেশাতে থাকুন। ৩-৪ মিনিট ভাল করে ফেটিয়ে রেখে নিন। এবার একটি স্টিলের পাত্রে জল ও চিনি একসঙ্গে মিশিয়ে হালকা আঁচে ১০-১২ মিনিট ফোটান। এলাচ গুঁড়ো দিয়ে আঁচ বন্ধ করে দিন। এরপর চিনির রসটা তৈরি করে নিন।

একটি পাত্রে ঘি গরম করে সোনালি রং করে মালপোয়াগুলি ভেজে চিনির রসে নামিয়ে নিন। ২ মিনিট ভাল করে রসে ভিজিয়ে রাখুন মালপোয়া। এরপর আমন্ড, পেস্তা ও জাফরান দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

About Post Author