সময় কলকাতা ডেস্কঃ টুইটার ব্যবহারকারীদের মতামত নিতে গিয়ে বিপাকে এলন মাস্ক। টুইটারে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন মার্কিন ধনকুবের। বুধবার টুইট করে জানিয়েও দিলেন সেই কথা।
এলন মাস্কের টুইটার হ্যান্ডেলে রয়েছেন ১২ কোটি ২০ লাখ ব্যবহারকারী। তার মধ্যে মোট ১ কোটি ৭৫ লাখ ভোট পড়েছে। এতে ৫৭ দশমিক ৫ শতাংশ টুইটার ব্যবহারকারী রায় দিয়েছেন, সিইওর পদ থেকে এলন মাস্কের সরে দাঁড়ানো উচিত। আর ৪২ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারী চান তিনি এই পদেই থাকুন। টুইটার ব্যবহারকারীরা ভোটের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তাঁরা এলন মাস্ককে প্রতিষ্ঠানটির সিইও পদে চান না। ওই সময় তিনি এই ঘোষণাও দিয়েছিলেন, মতামত অনুযায়ী যে ফল আসবে, তা মেনে নেবেন তিনি। তবে এদিন মাস্ক টুইট করে জানিয়ে দেন, “টুইটারের দায়িত্ব নেওয়ার জন্য আমার মতো একজন বোকা ব্যক্তি খুঁজে পেলেই সিইও পদ থেকে ইস্তফা দিয়ে দেব। তারপর আমি শুধু সফটওয়্য়ার আর সার্ভার টিমের দেখভাল করব।”

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে একটি মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতেও যান মাস্ক। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে। এরপরই আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?