সময় কলকাতা ডেস্কঃ তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে,এই ভূমিকম্পের উৎসস্থল উত্তর ক্যালিফোর্নিয়ার বন্দর শহর ইউরেকার ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম উপকূলে। জোরালো একটি ভূমিকম্পের পর একাধিক বার আফটার শোক হয়। তবে, হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ইতিমধ্যেই জারি হয়েছে সুনামি সতর্কতা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে শহরজুড়ে।

অন্যদিকে, এই ভূমিকম্পের জেরে ইল নদীর ফার্নাডেল ব্রিজ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও একাধিক জায়গায় অফিস,বাড়ি সহ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। ইন্টারনেট কানেকশনও কয়েকঘন্টা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়াও হাম বোল্ড কান্ট্রির বিস্তীর্ণ এলাকায় ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?