Home » উত্তর সিকিমে মর্মান্তিক দুর্ঘটনা! নিহত ১৬ জন জওয়ান

উত্তর সিকিমে মর্মান্তিক দুর্ঘটনা! নিহত ১৬ জন জওয়ান

সময় কলকাতা ডেস্ক: উত্তর সিকিমে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ১৬ জন জওয়ানের।

শুক্রবার উত্তর সিকিমের জেমাতে তিনটি ট্রাকের একটি কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। কনভয়টি চাটেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিল। সেই সময় এক মোড় ঘুরতে গিয়ে কনভয়ের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এর জেরেই প্রাণ হারান ১৬ জওয়ান। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন সেনা জওয়ান।

ঘটনার খবর পেয়ে অবিলম্বে উদ্ধার অভিযান শুরু করে সেনা। চার সেনা জওয়ানকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, নিহত সেনাকর্মীদের মধ্যে ৩ জন জুনিয়র কমিশনড অফিসার এবং ১৩ জন সিপাহী ছিলেন। এক বিবৃতি প্রকাশ করে নিহত সেনাকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।

 

 

 

 

About Post Author