সময় কলকাতা ডেস্কঃ করোনা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে দেশে। তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত না হওয়ার বার্তা দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর। দেশের মোট জনগণের ৯৮ শতাংশের করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। তাই প্যানিক করার দরকার নেই বলে জানিয়েছে ওই সংস্থা।
করোনা সংক্রমণ ফের ভারতে যাতে ছড়িয়ে না পড়ে, তা নিয়ে অতি তৎপর কেন্দ্র। একের পর এক বৈঠকে বসছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সকলেই মাস্ক পরার অনুরোধ জানিয়েছেন। তবে এই মুহুর্তে মাস্ক পরার নিয়ম বাধ্যতামূলক করা হবে না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে করোনা বিধি মত মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবহার নতুন করে বাড়ানোর পরামর্শ দিয়েছেন। সারা দেশে করোনার ভ্যাকসিন অধিকাংশ মানুষকে দেওয়া হয়ে গিয়েছে। তার পরও ভারত বায়োটেকের তৈরি নতুন ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছিল। খুব শীঘ্রই এই বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতে পারে বলেও মনে করা হচ্ছে। আর এর মধ্যেই ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল স্প্রেকে ছাড়পত্র দেওয়া হয় দেশে। ১৮ বছরের বেশি বয়সের যে কোনও ব্যক্তি এই ন্যাজাল ভ্যাকসিন নিতে পারবেন বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

চিনে জানুয়ারির শেষে মারাত্মক আকার নেবে করোনা সংক্রমণ দাবি বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই সাংহাইয়ের মেডিকেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে বলে খবর। জানুয়ারির শেষে চিনে করোনা আক্রান্ত হয়ে ১০ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা । ভারতে ইতিমধ্যেই বিভিন্ন রকম সতর্কতা নিতে শুরু করেছে। সেই সঙ্গে দেশের নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে এই নতুন করোনার ভেরিয়েন্ট থেকে।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!