সময় কলকাতা ডেস্কঃ ফের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে দেশে। এই পরিস্থিতিতেই রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। শুক্রবার দুপুরে এই বৈঠক হওয়ার কথা। দুপুর তিনটে নাগাদ এই বৈঠক হওয়ার কথা। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। এই বৈঠকে উপস্থিত থাকবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বদলে উপস্থিত থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, এমনটাই সূত্রের খবর।

উল্লেখ্য, করোনা পরিস্থতিতি পর্যালোচনায় বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে করোনার ত্রি সংক্রামক বিএফ-7ভ্যারিয়েন্টের হদিশ মিলতেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। বুধবারও বিভিন্ন রাজ্যের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

প্রসঙ্গত, চিনে নয়া ভ্যারিয়েন্ট বিএফ-7 ফের করোনাকে ত্রাস করেছে। আর সেই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে ভারতেও। ভারতে এখনও পর্যন্ত মোট ৪ জন এই নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে দুজন গুজরাটের বাসিন্দা ও দুজন ওড়িশার বাসিন্দা। এমনকি রাজধানীতেও বেশ কয়েকজন এই নয়া ভ্যারিয়েন্ট বিএফ-7 -এ আক্রান্ত হতে পারেই বলে আশঙ্কা করছে দিল্লি সরকার। পরিস্থিতি হাতের নাগালে রাখতেই এই জরুরী বৈঠক বলেই সূত্রের খবর।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?