Home » ন্যাজাল ভ্যাকসিনকে মান্যতা কেন্দ্রের

ন্যাজাল ভ্যাকসিনকে মান্যতা কেন্দ্রের

সময় কলকাতা ডেস্কঃ করোনা পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠকে বসছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যেই কেন্দ্রের মান্যতা পেল ন্যাজাল ভ্যাকসিন। সূত্রের খবর, ভারত বায়োটেকের তৈরি এই ভ্যাকসিনকে বুস্টার ডোজ় হিসেবে ব্যবহার করা হবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বেসরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে। কোভ্যাকসিন বা কোভিশিল্ডের টিকা যাঁরা আগে নিয়েছেন, তাঁরাই এই ‘ন্যাজাল ভ্যাকসিন’ নিতে পারবেন।

উল্লেখ্য, করোনা পরিস্থতিতি পর্যালোচনায় বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে করোনার ত্রি সংক্রামক বিএফ-7ভ্যারিয়েন্টের হদিশ মিলতেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। বুধবারও বিভিন্ন রাজ্যের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

প্রসঙ্গত, চিনে নয়া ভ্যারিয়েন্ট বিএফ-7 ফের করোনাকে ত্রাস করেছে। আর সেই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে ভারতেও। ভারতে এখনও পর্যন্ত মোট ৪ জন এই নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে দুজন গুজরাটের বাসিন্দা ও দুজন ওড়িশার বাসিন্দা। এমনকি রাজধানীতেও বেশ কয়েকজন এই নয়া ভ্যারিয়েন্ট বিএফ-7 -এ আক্রান্ত হতে পারেই বলে আশঙ্কা করছে দিল্লি সরকার। পরিস্থিতি হাতের নাগালে রাখতেই এই জরুরী বৈঠক বলেই সূত্রের খবর।

About Post Author