Home » আরও একবছর বিনামূল্যে রেশন

আরও একবছর বিনামূল্যে রেশন

সময় কলকাতা ডেস্কঃ আরও একবছর বিনামূল্যে রেশন পাবে ৮১ কোটি ভারতবাসী! প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ আরও একবছর বাড়াল কেন্দ্র।  ফলে ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে গোটা বছর এই প্রকল্পের আওতায় রেশন পাবেন জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা সুবিধাভোগীরা।

উল্লেখ্য, এই জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় প্রতি মাসে মাথা পিছু ৫ কেজি খাদ্যশস্য বরাদ্দ করা হয়। ২০২০ সালে দেশজুড়ে করোনার কারণে লকডাউনের জেরে কেন্দ্রের তরফে দরিদ্রদের জন্য বিনামূল্যে রেশন বণ্টনের ব্যবস্থা করা হয়েছিল। পরপর ২ বছর তা দেওয়া হয়েছে। তবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সেই রেশন দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্র। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা চালু রাখল সরকার।

করোনা আবহে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প শুরু হয়। ফের সেই করোনা আতঙ্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই চিনে মহামারীর আকার ধারণ করেছে করোনা। ভারতেও সেই ঝড় আসতে পারে বলে মনে করা হচ্ছে। সেকারণেই আগে থেকেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মোদি সরকার।

About Post Author