সময় কলকাতা ডেস্ক: শনিবার সকালে দিল্লি পৌঁছল ভারত জোড়ো যাত্রা। সকালে রাহুল গান্ধির সঙ্গে পা মিলিয়েছেন সনিয়া ও প্রিয়াঙ্কা গান্ধি। বহুজন সমাজবাদী পার্টির এক সাংসদও এদিন ভারত যাত্রায় যোগ দিয়েছেন। রাহুল সংসদের সব দলকেই যাত্রায় অংশ নিতে আহ্বান জানিয়েছিলেন। তবে এখনও পর্যন্ত বিএসপির ওই সাংসদ বাদে ভিন দলের কাউকেই পাশে পাননি কংগ্রেস নেতা।
সম্প্রতি কেন্দ্রের তরফে সতর্ক করা হয়েছে, কোভিডবিধি না মানলে কংগ্রেসের এই যাত্রা বন্ধ করে দেওয়া হবে।করোনা সংক্রমণের কথা বলে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া যাত্রা বন্ধ রাখতে রাহুল গান্ধিকে পরামর্শ দিলেও কংগ্রেস তাতে কর্ণপাত করেনি। বরং দিল্লিতে যাত্রায় অনেক বেশি মানুষ অংশ নিয়েছেন শনিবার। সেই মতো দিল্লি রাহুলদের যাত্রাপথে সকাল থেকে যান চলাচল বন্ধ করে দিয়েছে। দিল্লিতে আসার পর রাহুল বলেন, এই যাত্রার উদ্দেশ্য হল ‘প্রকৃত হিন্দুস্তান’-কে তুলে ধরা, যেখানে লোকেরা আরএসএস এবং বিজেপির ঘৃণার সংস্কৃতির বিপরীতে একে অপরকে সাহায্য করে।’ তিনি আরও বলেন, ‘এই যাত্রায় ঘৃণার কোনও স্থান নেই।

সম্প্রতি ১০০ দিনের পদার্পণ করেছে এই যাত্রা। জানা গিয়েছে,ভারত জোড়ো যাত্রায় ২৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বিরতি থাকবে। যা নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলি।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?