সময় কলকাতা ডেস্ক, ২৬ ডিসেম্বর : পাড়ার ব্যাডমিন্টন খেলা থেকে ঝামেলার সূত্রপাত আর সেই খেলা থেকে চরম পরিণতি। ব্যাডমিন্টন খেলা নিয়ে বচসার জেরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ।আর তারই জেরে গুরুতর আহত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি এক ব্যক্তি।রবিবার রাতে নদীয়া জেলার কৃষ্ণনগরের ঘটনা।
ঘটনায় প্রকাশ,নদীয়ার কোতোয়ালি থানার অন্তর্গত কৃষ্ণনগরের ঘূর্ণি ঘরামিপাড়ার তুলো বাগানে আনুমানিক রাত নটা নাগাদ ব্যাডমিন্টন খেলা নিয়ে বচসা বেঁধে যায় ক্লাবের মধ্যে আর এই বচসার পরেই এক যুবক সহসা ক্ষিপ্ত হয়ে ওঠে। আচমকা ধারালো অস্ত্র দিয়ে সে এলোপাতাড়ি কোপাতে থাকে বছর ছাব্বিশের অপর এক যুবককে। গুরুতর আহত ব্যক্তি বুদ্ধ দেব হালদারকে তড়িঘড়ি নিয়ে আসা হয় শক্তি নগর জেলা হাসপাতালে। বর্তমানে শক্তি নগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আহত। যে যুবক এই ঘটনার জন্য দায়ী তাকে খুঁজছে পুলিশ। এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে ।।


More Stories
মুখে জ্বলন্ত সিগারেট সহ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী
প্রকৃতির প্রতিশোধ, বালি-মাফিয়াদের ট্রাক্টরকে গিলে ফেলল নদী
গোহত্যা আইন ভেঙে জলপাইগুড়িতে আটক ১